বাণিজ্য

ঈদে উত্তাপ ছড়াচ্ছে নতুন টাকার নোট

নিজস্ব প্রতিবেদক: ঈদে চাপ বেড়েছে রাজধানীর ব্যাংক পাড়ায় নতুন টাকার বাজারে। ছোটদের ঈদ সেমালি দেয়া ও প্রিয়জনদের খুশি করতে বিনিময় হয় নতুন টাকার। নতুন টাকার নোট সংগ্রহে আগ্রহীরা ছুটছেন রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল ও গুলিস্তানে।

একাধিক নতুন টাকার নোট ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, তারা টাকার প্রতিটি বান্ডিলের বিমিময়ে ১০০ থেকে ১৫০টাকা পর্যন্ত নিচ্ছেন। নতুন টাকার চাহিদা বাড়লে তাদের বিনিময় হারও বাড়ে। আবার যখন নতুন টাকার চাহিদা কম থাকে তখন বিনিময় হার ও কম থাকে। তারা জানায়, মৌসুম ছাড়া তারা ৫, ১০ থেকে ১০টাকার প্রতিটি বান্ডিল ১০০টাকার নিচে হলেও দিয়ে দেন।

দেখা যায়, নতুন টাকার ব্যবসায়ীরা কাউকে দেখলেই আগ্রহী হয়ে ডাকছেন নতুন টাকা নেয়ার জন্য। এবার ঈদের জন্য পর্যাপ্ত পরিমাণ নতুন টাকার নোট সংগ্রহ করেছেন বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিক্রেতাদের একজন হাবিব জানান, লকডাউন থাকায় তারা বসতে পারেনি। তবে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে কঠোর লকডাউন শিথিল করায় তাদের বেচা-বিক্রিও বাড়বে বলে আশা করছেন। তারা ক্রেতাদের সাথে স্বাস্থ্যবিধি রক্ষায় সতর্ক রয়েছেন বলে ও জানিয়েছেন।

সূত্রে জানা যায়, এবারের ঈদে কেন্দ্রীয় ব্যাংক ৩০ হাজার কোটি টাকারও বেশি নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে।

এছাড়া প্রতি বছর কোরবানি ঈদের আগে পশু বেচাকেনায় নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় এই সময়ে বাজারে যেন নগদ অর্থের সংকট না হয় সেজন্য আসন্ন ঈদে গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, কোরবানিতে পশু কেনাবেচায় বড় অঙ্কের লেনদেন বেশি হয়। তাই এবার ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বেশি ছাড়া হচ্ছে। পাশাপাশি আগের মতোই সমপরিমাণ বাজার থেকে অপসারণ করা হবে পুরাতন নোট।

সান নিউজ/এমএম

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা