বাণিজ্য

ঈদে আসছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক : ক‌রোনা মহামারি চলাকালে বাজা‌রে নগদ অর্থের সংকট নিরসনে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এবার ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট বাজার ছাড়ার প্রস্তুতি নিয়েছে আর্থিক খাতের এই রেগুলেটরি সংস্থাটি। বুধবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

প্রতিবছরই ঈদুল আজহার কোরবা‌নির পশুর বেচাকেনায় নগদ টাকার চাহিদা বে‌ড়ে যায়। আসন্ন ঈদেও গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হয়। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বে‌শি থাকায় ছাপানোর পরিমাণও বাড়াতে হয়। কোরবা‌নি দেয়ার জন্য অনেকে পশু কিনবে। এতে নগদ টাকার লেনদেন বাড়বে। বিষয়টি মাথায় রে‌খে নতুন নোট ছাড়া হচ্ছে। ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার সব নোটই ছাপানো আছে।

তবে কোরবা‌নি‌তে পশু কেনাবেচায় বড় অংকের লেনদেন বে‌শি হয়। তাই এবার ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বে‌শি ছাড়া হচ্ছে। পাশাপাশি আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট সরবরাহ করতে প্রস্তুতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। চাহিদা অনুযায়ী নতুন নোট সরবারহ সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সারাবছর বাজারে নোট সরবরাহ করে। করোনার কারণে এবার নির্ধারিত কোনো লক্ষ্য নেই। তবে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী নোট সরবরাহ করা হবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাউন্টারের মাধ্যমে কোনো টাকা দেয়া হবে না। বাণিজ্যিক ব্যাংকগুলো যে চেক নিয়ে আসবে সে অনুযায়ী আমরা টাকা দেবো।

তিনি জানান, বিধিনিষেধের কারণে ব্যাংকের লেনদেনের সময় কম। ঈদের আর কয়েকদিন ব্যাংক খোলা থাকবে। এ সময় লক্ষ্য ঠিক করে নোট দেওয়া সম্ভব না। আমাদের পর্যাপ্ত নতুন নোট দেওয়ার প্রস্তুতি রয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে।

এদিকে গত বছর ঈদুল আজহায় ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি থাকলেও ২২ হাজার কোটি টাকার মতো নতুন ছাড়া হয়। আর গেল ঈদুল ফিতরে ১৪ হাজার নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা