বাণিজ্য
গাবতলী হাট

গরু আছে, নেই ক্রেতা

জাহিদ রাকিব

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সমানতালে বেড়েই চলছে। এদিকে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। এর মধ্যেই ট্রাকে করে কোরবানির জন্য গরু নিয়ে রাজধানীতে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। হাট ঘুরে দেখা যায় হাটের প্রতিটি শেডে গরু আছে, তবে নেই কোন ক্রেতা।

রোববার (১১ জুলাই) গাবতলী গরুর হাটে গিয়ে দেখা গেছে, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বেপারীরা গরু নিয়ে আসছেন। তবে তাদের কাউকে হাসি মুখে দেখা যায়নি, সব বেপারীর চোখে-মুখে হতাশার ছাপ। হাটে বেচা-কেনা নেই বললেই চলে। হাটে ক্রেতার উপস্থিতি হাতেগোনা কয়েকজন।

কুষ্টিয়া থেকে আটটি গরু নিয়ে সাতদিন আগে গাবতালী হাটে আসেন মহিদুল ইসলাম। একটি গরুও বিক্রি হয়নি বলে জানান তিনি। মহিদুল বলেন, গত বছর এ সময়ে তাদের প্রায় ১০টি গরু বিক্রি হয়েছিল। আর এবার আটটি গরু নিয়ে আসলেও এখন পর্যন্ত একটিও বিক্রি হয়নি।

মানিকগঞ্জ থেকে তারা ব্যাপারী ১৬টি গরু নিয়ে আসেন গাবতলী হাটে। তিনি বলেন, আমার গরুর দাম এক লাখ ২০ হাজার টাকা, আর ক্রেতারা বলছে ৭০ হাজার, কেউ বলছে ৭৫ হাজার। এইভাবে যদি হাটে ক্রেতার উপস্থিতি না থাকে তাহলে আমরা গ্রামে ফিরে যেতে পারবো না। এখানে প্রতিদিন খরচ ৫০০ টাকা। কিভাবে কি করবো বোঝে ওঠতে পারছি না।

কুষ্টিয়ার রামকৃষ্ণপুর থেকে ১৩টি গরু নিয়ে আসেন টিপু সুলতান। প্রতিদিন এই গরুগুলোর পিছনে ৩ জন লোক লাগে, আর গরুর খাওয়া-দাওয়াসহ প্রতিদিন খরচ হচ্ছে ৫ হাজার টাকা। তিনদিন আগে আসলেও হাটে কিন্তু কোন ক্রেতার দেখা পাননি তিনি।

টঙ্গীর তুরাগ এলাকা থেকে ষাটোর্ধ্ব আলী হোসেন নামের একজন গাবতলী হাটে আসছেন গরু কিনতে। আলী হোসেন বলেন, গতবারের তুলনায় হাটে এবার গরুর দাম কম। স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, হাটে প্রবেশের সময় হাট কর্তৃপক্ষ তাদের হ্যান্ডস্যানিট্রাইজার দিয়ে দিছে।

হাটের বেচা-কেনা নিয়ে কথা হয় হাট ইজারাদার কমিটির সদস্য সানোয়ার মিয়ার সাথে। সানোয়ার মিয়া ৩২ বছর যাবত এই হাটের সাথে জড়িত। গাবতলী হাটের এমন চিত্র তিনি দেখেন নাই কখনো। তার দাবি করোনার এই দুই বছর বেচা-কেনা অর্ধেকেরও কম।

সানোয়ার বলেন, গত বছর করোনায় আমাদের সিটি করপোরেশনে ইজারা দেয়ার টাকা ওঠেনি। হাট পরিচালনার জন্য আমাদের এখানে প্রতিদিন ৮০ জনের অধিক লোক কাজ করে। এই বছর যদি বেচা-কেনা না হয় তাহলে আমাদের ব্যাপক লোকসান হবে।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা