বাণিজ্য

লাভের মুখ দেখেনি মোংলা কাস্টমস 

নিজস্ব প্রতিবেদক: করোনার প্রার্দুভাবের কারণে সদ্যবিদায়ী অর্থ বছরে লাভের মুখ দেখেনি মোংলা কাস্টমস হাউস। চীন নির্ভর আমদানি ও রপ্তানি কমায় এ অবস্থার সৃষ্টি হয় বন্দরটিতে।

মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, সদ্যবিদায়ী ২০২০-২০২১ অর্থ বছরে মোংলা কাস্টমস হাউসের রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকার কিছু বেশি। গত ২০১৯-২০২০ অর্থ বছরের তুলনায় গেল বিদায়ী অর্থ বছরে ৮২৬ কোটি বেশি আয় হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০২০-২০২১ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। কিন্তু করোনার কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

তিনি আরও জানান, মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিযোগ্য বাল্ক কার্গো, ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), এলপিজ (তরল গ্যাস) ও রিকন্ডিশন গাড়ি এবং কন্টেইনারজাত পণ্যের উপর নির্ভর করে কাস্টমসের আয়ের হার। কিন্তু ২০২০-২০২১ অর্থ বছরে তুলনামূলকভাবে ১৪ হাজার ৪৭৪টি গাড়ি আমদানি কম হওয়াতে কাস্টমসের রাজস্ব আদায় কম হয়েছে।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে ৫ হাজার ১৭৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছ ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। এর আগে করোনা শুরুর বছর ২০১৯-২০২০ অর্থ বছরে লক্ষ্যমাত্রার ৪ হাজার ৬৯২ কোটি টাকার বিপরীতে রাজস্ব আদায় হয়ছিল ৩ হাজার ১৪৯ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ সে সময়েও রাজস্ব লক্ষ্য পূরণ হয়নি। মূলত চলমান করোনার দুই বছর ধরেই রাজস্ব আয় কম হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা