বাণিজ্য

করোনায়ও চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আয়ের রেকর্ড

চট্টগ্রাম ব্যূরো :

করোনা সংক্রমণে স্থবির বৈশ্বিক বাণিজ্য। ফলে আমদানি-রপ্তানি কমে যায় উল্লেখযোগ্যহারে। যার প্রভাবে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আয়ও কমে যায় শুরুর দিকে। আর এই ধাক্কা সামলে উঠে ২০২০-২১ অর্থবছরের তিনদিন আগেই রাজস্ব আয়ে গত এক যুগের সর্বোচ্চ রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠানটি।

কাস্টম হাউসের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত করা হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হাজার কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। যা প্রবৃদ্ধির হার হিসেবে ২২ শতাংশের বেশি অর্জন হয়েছে। এ অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউস গত এক যুগের সর্বোচ্চ রেকর্ড ভাঙতে সক্ষম হয়।

এর আগে করোনা মাহামারির প্রভাবে ২০১৯-২০ অর্থ বছরের শুরু থেকে আদায় লক্ষ্যমাত্রায় নিয়মিত পিছিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এই অর্থবছরে ৫৮ হাজার ২৯৮ কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রা থাকলেও প্রতিষ্ঠানটি বছর শেষে আয় করে ৪১ হাজার ৮৫৩ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ দশমিক ২১ শতাংশ কম।

২০২০-২১ অর্থবছরে রাজস্ব বেশি আদায় হওয়া প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার একেএম সুলতান মাহমুদ বলেন, ‘কমিশনার স্যারের কিছু সিদ্ধান্তের কারণে মহামারির মধ্যেও চট্টগ্রাম কাস্টম হাউস দারুণ সাফল্য অর্জন করেছে। জুনের ২৭ তারিখের মধ্যে ৫০ হাজার কোটি টাকার বেশি আয় করেছে। তবে রাজস্ব ফাঁকির সব চালান আটক করতে পারলে এ সংখ্যাটা আরও বড় হতো।’

উল্লেখ্য, ১৯৯৫-৯৬ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত অর্থাৎ ২৬ বছরের মধ্যে এটিই দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের বছর। ২০০৭-০৮ অর্থবছরে এ অর্থবছরের থেকে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। তবে ২০০৯-১০ অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত ছয় অর্থবছরে দুই অঙ্কের ঘরে প্রবৃদ্ধির হার ধরে রেখেছিল কাস্টম।

বাকি চার অর্থবছর অর্থাৎ ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে ভালো রাজস্ব আয় করতে পারেনি। কারণ এই অর্থবছরগুলোয় দুটি জাতীয় নির্বাচন এবং ২০১৯-২০ অর্থবছরের শেষ দিকে কভিড-১৯ মহামারির ফলে রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা