বাণিজ্য

লকডাউনের বাতাস শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। স্বাস্থ্যবিধি মানতে পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন রাস্তায়। সেই লকডাউনের বাতাস ছড়িয়ে পড়ছে শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার বড় দরপতনে লেনদেন শুরু হয় দেশের দুই শেয়ারবাজারে। সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকে ৮০ শতাংশের বেশি শেয়ার দর হারিয়ে কেনাবেচা হয়।

বেলা সাড়ে ১১টায় প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৭৮ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৭০টি কেনাবেচায় এসেছে। এর মধ্যে মাত্র ৪৯টি দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ৩০৬টি। এ সময় দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হতে দেখা গেছে ১৫টি শেয়ারকে।

সিংহভাগ শেয়ারের দরপতনের কারণে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছিল। এ সময় সূচক পতনের হার ছিল ১ দশমিক ১২ শতাংশ। যদিও ১১টা ১১ মিনিটে সূচকটি ৯১ পয়েন্ট হারিয়ে ৬০০০.৯৯ পয়েন্টে নেমেছিল।

পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক খাতের শেয়ারের দরপতনই সূচকের এতটা পতনের বড় কারণ। বেলা সাড়ে ১১টায় ব্যাংক খাতের কারণে সূচক কমেছিল ১৯ পয়েন্ট। ওষুধ ও রসায়ন খাতের কারণে ৯ পয়েন্ট, প্রকৌশল খাতের কারণে ৭ পয়েন্ট, বিবিধ খাতের কারণে প্রায় ৮ পয়েন্ট, আর্থিক প্রতিষ্ঠান খাতের কারণে প্রায় ৭ পয়েন্ট, বীমা খাতের কারণে সাড়ে ৪ পয়েন্ট সূচক হারিয়েছিল।

বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, তারা মনে করছেন এ দরপতনের কারণ নতুন করে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণার প্রভাব।

এদিকে এ খবরের প্রভাব পর্যালোচনায় দেখা যাচ্ছে, শেয়ারবাজারে সব খাতেরই সিংহভাগ শেয়ারের দরপতন হয়েছে। বড় খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। এ খাতের লেনদেন হওয়া ২২ শেয়ারের মধ্যে ২০টিই দর হারিয়ে কেনাবেচা হচ্ছে। গড়ে সব শেয়ার দর হারিয়েছে ২.১১ শতাংশ।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা