বাণিজ্য

৪৩৭৪ বাড়িয়ে ১৫১৬ টাকা কমালো সোনা ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম কার্যকর হবে রোববার (২০ জুন) থেকে।

গত ১০ মে ও ২৩ মে দুই দফায় ভরিপ্রতি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর পর আজ ভরিতে দেড় হাজার টাকা কমালো বাজুস।

শনিবার (১৯ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানিয়েছে। বাজুস বলছে, বিশ্ব বাজারে সোনার দাম নিম্নমুখী হওয়ায় দেশীয় জুয়েলারি বাজারের দাম কমানো হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।

এর আগে সকালে বাজুসের সভাপতি এনামুল হক খান বলেন, বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হবে।

দাম কমানোর বিষয়ে তিনি বলেন, আমরা চেয়েছিলাম সোমবার বিশ্ববাজারের চিত্র দেখে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেব। কিন্তু ক্রেতাদের প্রেশারের কারণে এখনই দাম কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এর মাধ্যমে আমরা ক্রেতাদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছি।

এদিকে রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৬২ টাকা বিক্রি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা