বাণিজ্য

২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

সান নিউজ ডেস্ক : অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি ও সামাজিক উন্নয়নে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২ হাজার ১২৫ কোটি টাকা।

১ জুলাই থেকে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে এই ঋণ দেবে এডিবি।

ম্যানিলাভিত্তিক এই উন্নয়ন সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশ গত দুই দশকে দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০০০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ, যা ২০১৯ সালের তথ্যানুযায়ী কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশে। কিন্তু অনেক মানুষ এখনও শুধুমাত্র জীবনধারণের পর্যায়ে আছে। এ ছাড়া কোভিডের অভিঘাতে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার গত অর্থবছরে কমে গেছে।

ঋণ সম্পর্কে এডিবির দক্ষিণ এশিয়ার সামাজিক খাতবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হিরোকো উচিমুরা শিরোশিই বলেছেন, মহামারির প্রভাব মোকাবিলার জন্য সামাজিক সুরক্ষায় সহায়তা বাড়ানো গুরুত্বপূর্ণ। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান পুনরুদ্ধারে সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও শক্তিশালী করতে হবে। এডিবির এ অর্থায়ন বাংলাদেশ সরকারকে সামাজিক সুরক্ষাগুলো শক্তিশালী করতে সহায়ক হবে।

কর্মসূচির মাধ্যমে ৬২ বছরের বেশি বয়সী নারীদের জন্য বয়স্ক ভাতা এবং ১৫০টি জেলা বা উপজেলায় বিধবা, নিঃসঙ্গ ও নিঃস্ব নারীদের জন্য ভাতার আওতা বাড়ানো হবে। অবহেলিত নারীদের কাছে এর পরিধি আরও প্রসারিত হবে। অন্যান্য সংস্কারের মধ্যে রয়েছে মোবাইল আর্থিক পরিষেবা ব্যবহারে উৎসাহ দেয়া এবং ব্যাংক হিসাব খোলার জন্য উদ্বুদ্ধ করা।

এর আওতায় প্রাতিষ্ঠানিক ও নীতিগত সংস্কার কর্মসূচি আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচি কেবল দারিদ্র্য বিমোচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনমান উন্নয়নের উদ্দেশ্যেও এই ঋণসহায়তা ব্যবহৃত হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা