বাণিজ্য

মন্ত্রী বললেন তেলের দাম সর্বকালের সর্বোচ্চ

রংপুর প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাজারে ভোজ্যতেল সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ জুন) রংপুর নগরীতে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ৯৫ ভাগ ভোজ্যতেল আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কারণে দেশেও তেলের দাম বেড়েছে। তবে এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির সক্ষমতা বাড়ানো হচ্ছে।

টিপু মুনশি বলেন, যারা ভোজ্যতেল আমদানি করেন তারা তো লোকসান করবে না। গত ৬-৭ মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম দ্বিগুণ হয়েছে। এ কারণে আমাদের দেশেও দাম বাড়ছে। যদি দেশে উৎপাদিত হতো, তাহলে কথা ছিল। ৯৫ ভাগই তো আমদানি করা। তেলের দাম জানতে আমরা প্রতি সপ্তাহে বিশ্ববাজার মনিটরিং করছি। কিন্তু এখন যা চলছে তা সর্বকালের সর্বোচ্চ দাম। এখন বিশ্ববাজারে দাম না কমলে আমাদের কমানোর সুযোগ নেই।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ফটো

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে নির্মাণসামগ্রীর দামও বেড়েছে। তাই আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। আপাতত নির্মাণসামগ্রীর দাম কমার সুযোগ কম। রডের দাম বৃদ্ধি পাওয়ায় অবকাঠামোগত উন্নয়নে ধীরগতি আসতে পারে।

তিনি বলেন, করোনা মহামারিতে দেশে আমদানি-রফতানি খাতে ৪৮ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছিল। আমরা ৪৬ বিলিয়ন ডলার অর্জন করতে পেরেছি, যা লক্ষ্যমাত্রার শতকরা ৯৬ ভাগ। গত বছর থেকে গার্মেন্টস সেক্টরে শতকরা ১২ ভাগ উন্নয়ন হয়েছে। আমাদের চেষ্টা থেমে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এবং জনগণের ভালো থাকাটা নিয়েই ভাবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা