বাণিজ্য

পুঁজিবাজারে সূচকে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ মে) সূচকে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সর্বশেষ তিন বছর দুই মাস আগে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছিল।

আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার ৫০ পয়েন্টে পৌছেছিল।

পরবর্তীতে দীর্ঘদিন তা আলোচ্য পয়েন্টের নিচে থাকলেও তিন বছর দুই মাস পর আজ ফের সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেল। সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা । ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৪ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩০৩ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১০৯ কোটি ২ লাখ টাকা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা