বাণিজ্য

লকডাউনে রেলওয়ে পূর্বাঞ্চলের ক্ষতি ২১২ কোটি টাকা!

চট্টগ্রাম ব্যূরো : করোনাকালীন লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার আপডেট কোনো তথ্য নেই রেলওয়ে পূর্বাঞ্চলের দপ্তরে।

দপ্তরের আর্নিং এনালাইসিস রিপোর্টের তথ্যমতে, করোনা প্রাদুর্ভাব শুরুর পর গত মার্চ থেকে দুই দফায় ১১৬ দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় শুধু টিকিট বিক্রির আয় থেকেই রেলওয়ে পূর্বাঞ্চলের ক্ষতি প্রায় ২১২ কোটি টাকা।

রিপোর্টের তথ্যে উল্লেখ করা হয়, গত বছর ৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত প্রথম দফায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল ৬৭ দিন এবং দ্বিতীয় দফায় চলতি বছর ৫ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ ছিল ৪৯ দিন।

করোনাকালীন এই সময়ে সরকারি নির্দেশনায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের এই হিসাব পাওয়া গেলেও কত টাকা ক্ষতি বা আয় থেকে বঞ্চিত হয়েছে তার কোনো তথ্য দিতে পারেননি পূর্বাঞ্চলের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজর নাজমুল হাসান।

জানতে চাইলে তিনি বলেন, করোনার কারণে অফিস বন্ধ থাকায় রেভিনিউর কোনো প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। একই কথা বলেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলমও। তবে রেলওয়ে পূর্বাঞ্চলের ২০২০ সালের জুলাই মাসের গড় হিসাব অনুযায়ী করোনাকালীন সময়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় টিকিট বিক্রির আয় থেকে ২১২ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার টাকা রেলওয়ে পূর্বাঞ্চল বঞ্চিত হয়েছে বলে জানান তিনি।

মাসিক আর্নিং এনালাইসিস রিপোর্ট অনুযায়ী রেলওয়ে পূর্বাঞ্চলে গত বছর জুলাই মাসে টিকিট বিক্রি থেকে মোট আয় ছিল ২১২ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার টাকা। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে টিকিট বিক্রির আয় ছিল ৪৫ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা এবং ঢাকা ডিভিশনে ১৭০ কোটি ৫২ লাখ টাকা।

টিকিট বিক্রির এই আয় পর্যালোচনা করলে হিসাব দাঁড়ায় দৈনিক ১ কোটি ৮৩ লাখ ২৩ হাজার টাকা। এরমধ্যে চট্টগ্রাম ডিভিশনে ৩৯ লাখ ৫৬ হাজার টাকা এবং ঢাকা ডিভিশনে ১ কোটি ৪৭ লাখ টাকা।

সান নিউজ/ আইকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা