বাণিজ্য

সবজি-মাছের দাম বাড়তি

নিজস্ব প্রতিবেদক : রমজানেও রাজধানীর বাজারে লাগামহীন মাছ-সবজির দাম। বিধিনিষেধ, সরবরাহে ঘাটতিসহ নানা অজুহাতে প্রতিদিনই এসব পণ্যের দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। বিধিনিষেধ-রমজানের আগে যেসব সবজির দাম বেড়েছিল, সেগুলোও কমার নাম গন্ধ নেই।

বুধবার (২১ এপ্রিল) রাজধানীর শুক্রাবাদ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বিধিনিষেধ আরোপের আগে কিছু সবজির যে দাম ছিল তা, এখন সেগুলোই আগের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে এক কেজি গোল বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০-৯০ টাকা, যা বিধিনিষেধের আগে ৪০ টাকায় পাওয়া যেতো।

এছাড়াও বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত পরশু যা ৬০ টাকায় বিক্রি হয়েছে। কেজি প্রতি ২০ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা। দুইদিনে ১০ টাকা বেড়ে বাজারে ৫০ টাকা কেজিতে পেঁপে বিক্রি হচ্ছে। গত পরশু ৩০ টাকায় বিক্রি হওয়া গাজরের দাম ৪০ ঠেকেছে। সজনে ডাটা ২০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও দেখা যায় বাজারে কিছু কিছু পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। আগেরদিনের মতই বাজারে এদিন আলু ২৫ টাকা, করলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, শসা ৭০-৮০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুরলতি ৬০ টাকা, লাউ ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা পিস বিক্রি হচ্ছে। পুঁইশাক, পালংশাক, লালশাক, ডাঁটাশাক, পাটশাক, কলমিশাকের আঁটি ২৫-৩০ টাকায় কিনতে হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, সড়কে বিধি-নিষেধ থাকায় সবজি পরিবহনে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। যার কারণে দাম বেড়েছে।

শুক্রাবাদ বাজারের সবজি বিক্রেতা আসিফ আলম বলেন, বিধিনিষেধ ছেড়ে দিলে গণপরিবহন চালু হলে আবারও সবজির দাম কমে আসবে। বাজারে সবজির ঘাটতি নেই। কিন্তু সবজি পরিবহনেই দাম বেড়ে যাচ্ছে। আমাদের আড়ৎ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। যার কারণে খুচরা বাজারে দাম বাড়তি।

সবজির এমন দামবৃদ্ধিতে বাজার করতে আসা ক্রেতাদের মধ্যেও অস্বস্তি বিরাজ করছে। বাজার করতে আসা ইলেকট্রিক মিস্ত্রি পাপন মীর বলেন, সবকিছুর দাম বেড়েছে, শুধু আমাদের আয় বাড়েনি। এই লকডাউনে শাকসবজি খেয়ে যে বেঁচে থাকবো, সে সুযোগও নেই। সবকিছুর দাম হাতের নাগালের বাইরে চলে গেছে। মাছের দাম বেশি, মাংসের দাম বেশি। গরিব মানুষ শাকসবজি খেয়ে বাঁচত, এখন সেটির দামও বেড়েছে।

অপরদিকে মাছের বাজারে ঘুরে দেখা গেছে, আকারভেদে ইলিশ প্রতি কেজি ৫০০-১০০০ টাকা, রূপচাঁদা ৫০০-১০০০ টাকা, চিংড়ি ৫০০-৭০০ টাকা, বড় রুই ৩০০-৩৮০ টাকা, ছোট রুই ২৫০-২৮০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, পাঙ্গাশ ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির বাজার। বিধিনিষেধের দুইদিনের মধ্যেই ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি কমেছে ২০ টাকা। বর্তমানে বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। কিন্তু অপরিবর্তিত রয়েছে সোনালি ও লেয়ার মুরগির দাম। বাজারে কেজি প্রতি লাল লেয়ার বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা এবং সোনালী মুরগি ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও গরু ৬০০ টাকা এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা