বাণিজ্য

করোনা : চাল-গম বিক্রিতে ভর্তুকি বাড়বে ২৮ শতাংশ 

রাসেল মাহমুদ: করোনা মহামারীর কারণে ইতিমধ্যে বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। এই অবস্থা চলতে থাকলে দরিদ্র মানুষের সংখ্যা আরও বাড়বে। এতে সরকার বর্তমানে চাল ও গম বিক্রিতে যে পরিমান ভর্তুকি দিচ্ছে আগামী অর্থবছরে তা প্রায় ২৮ শতাংশ বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, করোনভাইরাসের কারণে আগামী অর্থবছরে চাল ও গম বিক্রিতে ভর্তুকি বাড়তে পারে।

অর্থ বিভাগ বলছে, আগামী অর্থবছরে চাল ও গম বিক্রিতে ভর্তুকি ৪ হাজার ৩৯৭ কোটি টাকা পৌঁছে যাবে, যা ৩ হাজার ৪৪১ কোটি টাকার সংশোধিত বরাদ্দের চেয়ে ২৭ দশমিক ৭৮ শতাংশ বেশি। যা চলতি অর্থবছরে ৩ হাজার ৮১৭ কোটি টাকার মূল বরাদ্দের চেয়ে ১৩ দশমিক ১ শতাংশ বেশি।

আগামী অর্থবছরের এ খাতে ভর্তুকির জন্য খাদ্য মন্ত্রণালয় ৫ হাজার কোটি টাকা চেয়েছে। মন্ত্রণালয়ের দাবি করা অর্থের তুলনায় এর পরিমান ১৩ দশমিক ৬৬ শতাংশ কম।

করোনাভাইরাসের কারণে খাদ্যদ্রব্য দ্রুত হ্রাস পাচ্ছে। এই অবস্থায় খাদ্য মন্ত্রণালয় আগামী অর্থবছরে ৩৩ দশমিক ১০ লক্ষ টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২০ দশমিক ৭০ লাখ টন।

এদিকে, করোনার কারণে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর খাবারের চাহিদা পূরণের জন্য সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে।

এক সমীক্ষায় দেখা গেছে, মহামারীর সময় প্রায় ১.৪৪ কোটি মানুষ চাকরি হারিয়েছেন।

সমীক্ষার কথা উল্লেখ করে অর্থনীতিবিদ ড. আবুল বরকত বলেন, গত ১৪ এপ্রিল থেকে সরকার দ্বিতীয়বারের মতো এক সপ্তাহের যে লকডাউন ঘোষণা করেছে তাতে অনেক মানুষ চাকরি হারিয়েছে। চাকরি হারানো এসব মানুষকে খাদ্য ভর্তুকি কর্মসূচিতে নিয়ে আসা উচিত।

বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মহামারী চলাকালীন ক্ষতিগ্রস্থ মানুষকে বাঁচানোর বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, জনগণকে বিনা মূল্যে খাবার সরবরাহ করতে হবে।

উন্মুক্ত বাজার বিক্রয় কর্মসূচির আওতায় সরকার মহামারী চলাকালীন সারাদেশে ভর্তুকি হারে চাল ও গম বিক্রি শুরু করে। গত সোমবার রান্নার মোটা চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। যা বাইরে কেজিপ্রতি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

গত বছরের এপ্রিলে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে খাদ্য মন্ত্রণালয় স্বল্প আয়ের মানুষকে ত্রাণ দেয়ার কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ১০ টাকায় দেয়া হয়। ওই কর্মসূচিতে সরকার ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দেয়।

সাননিউজ/আরএম/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা