লকডাউনে পুঁজিবাজারের লেনদেন চলবে
বাণিজ্য

লকডাউনে পুঁজিবাজারের লেনদেন চলবে

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনে পুঁজিবাজারের লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রি-ওপেনিং সুবিধা বন্ধ রাখা হবে।

রোববার (৪ এপ্রিল) থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে।

শনিবার (৩ এপ্রিল) রাতে পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

সভা শেষে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, সম্প্রতি করোনা মহামারি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার জনস্বার্থে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। লকডাউন চলাকালীন বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

এতে আরও বলা হয়, ‌বিএসইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ৷ শনিবার ডিএসইর পরিচালনা পর্ষদের জরুরি এক সভায় এই সিদ্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানানো হয়৷ একই সভায় চলমান প্রি-ওপেনিং সেশন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয় যা ৪ এপ্রিল থেকে কার্যকর হবে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ সকল ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ডিজিটাল প্লাটফর্মে লেনদেন করার অনুরোধ জানিয়েছে৷

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা