বাণিজ্য

করের আওতায় ৫৭ হাজার নতুন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক :গত ছয় মাসে নতুন করে আয়করের আওতায় এসেছে ৫৭ হাজার ৫৩৫টি কোম্পানি। আলোচ্য সময়ের মধ্যে এসব কোম্পানি নতুন ই-টিআইএন নিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গঠিত বিশেষ টাস্কফোর্সের দেওয়া প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। এ নিয়ে দেশে মোট করের আওতায় এসেছে এক লাখ ৩৫ হাজার ৩৫২টি কোম্পানি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু'মিন সান নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে সাত সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে এনবিআর। এর প্রধান করা হয়েছিলো কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) পরিচালক মো. শব্বির আহমদকে। ওই টাস্কফোর্স কোম্পানির ই-টিআইএন নিবন্ধন, রিটার্ন দাখিল ও শতভাগ সঠিক অডিট রিপোর্ট নিয়ে কাজ করছে।

সৈয়দ এ মু'মিন জানিয়েছেন, চলতি অর্থবছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মোট ১ লাখ ৩৫ হাজার ৩৫২টি কোম্পানি ই-টিআইএন নিয়েছে এমন তথ্যই প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে ছয় মাসে কোম্পানি হিসেবে নতুন ই-টিআইএন নিয়েছে ৫৭ হাজার ৫৩৫টি; যা মোট কোম্পানির ৭০ শতাংশ।

টাস্কফোর্স কমিটির একজন সদস্য জানিয়েছেন, এখন পর্যন্ত দেশে নিবন্ধিত ৭০ শতাংশ প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়েছে। এপ্রিল মাসের মধ্যে এটি শতভাগে উন্নীত করা হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে আরও বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা