বাণিজ্য

যে ১২ দেশকে অর্থ সাহায্য দেবে বিশ্বব্যাংক

সান নিউজ ডেস্ক : বাংলাদেশসহ ১২ দেশকে করোনা ভ্যাকসিনের জন্য ১৬০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। আগামী মাসের মধ্যে উন্নয়ন সহযোগী সংস্থাটির পর্ষদে এ তহবিলের অনুমোদন দেয়া কথা রয়েছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দরিদ্র দেশগুলো যাতে আরও বেশি ভ্যাকসিন পায়, সে লক্ষ্যে কাজ করছে তার সংস্থা। একই সঙ্গে সংস্থার এক হাজার দুইশো কোটি ডলার কর্মসূচির আওতায় ভ্যাকসিন কেনা ও উৎপাদকদের সঙ্গে চুক্তি করা হচ্ছে। যার আওতায় দরিদ্র দেশগুলোর জন্য আরো বেশি ভ্যাকসিন নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপাইন, তিউনিশিয়া ও ইথিওপিয়া মত দরিদ্র দেশ। দ্রুততম সময়ের মধ্যে আরও ৩০টি দেশের জন্য একই রকম তহবিল গঠন করা হবে বলেও জানিয়েছেন বিশ্বব্যাংক প্রধান। টিকা কোথায় কিভাবে যাচ্ছে, সে বিষয়ে উৎপাদনকারী ওষুধ কোম্পানিগুলোকে আরও স্বচ্ছ ও উন্মুক্ত থাকার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা