বাণিজ্য

ডেল্টা লাইফের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বীমা কোম্পানি ডেল্টা লাইফের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা। তিনি বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক সদস্য।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ডেল্টা লাইফ কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন।

এর আগে বীমা গ্রাহকদের স্বার্থ ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিব রহমানের নিয়োগ নবায়নের আবেদন নাকোচ করে আইডিআরএ। এরপর বৃহস্পতিবার কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সুলতান-উল-আবেদীন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রিসার্চ বিভাগে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।

আইডিআরএ যোগ দেয়ার আগে সুলতান-উল-আবেদীন মোল্লা যুক্তরাজ্যভিত্তিক ক্ষুদ্রবীমা গবেষণা কেন্দ্রের (এমআইআরসি) বাংলাদেশে আবাসিক প্রতিনিধি ছিলেন। কয়েকটি লাইফ বীমা কোম্পানিতে দায়িত্ব পালনসহ ১৫ বছরেরও বেশি সময় তিনি বীমা খাতে কাজ করেছেন।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা