বাণিজ্য

‘উন্নত বিনিয়োগ সেবার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক : উন্নত বাংলাদেশ গড়তে হলে উন্নত বিনিয়োগ সেবার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ১১টি সংস্থার ৪১টি সেবা প্রদান করে আসছে। বিনিয়োগ সেবার মান উন্নত করার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি এবছরের মধ্যেই ৩৫ সংস্থার মাধ্যমে ১৫৪টি বিনিয়োগ সেবা দিতে সক্ষম হবো। যা আমাদের ইজি অব ডুয়িং বিজনেস (ব্যবসা সহজ করা) সূচকে দুই অংকের ঘরে উন্নত হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিডা ভবনে আয়োজিত বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ৪টি সেবা প্রদানকারী সংস্থার সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; নিবন্ধন অধিদপ্তর; ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় বিডা অনলাইন কানেক্টিভিটি সাপেক্ষে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ১৬টি সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য বিল্লাল হোসেন বলেন, বিনিয়োগ সেবার মান উন্নত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাত রয়েছে। অধিক বিনিয়োগ মানে অধিক কর্মসংস্থান এবং উন্নয়নের পথে আরো এগিয়ে যাওয়া।

এসময় তিনি আরো বলেন, অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ, বিনিয়োগের ক্ষেত্রে বিপুল আয়জন নিয়ে অপেক্ষা করে আছে।

অনুষ্ঠানে বিডার মহা পরিচালক ওয়াহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। উপমা ফারিসার সঞ্চালনায় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা