বাণিজ্য

ছয় ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংকের ২১ জন উপ ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) সাক্ষাৎকার নিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত এসব সাক্ষাৎকারে অংশ নেয়া ডিএমডিদের মধ্য থেকেই এমডি পদ পুরণ করা হবে।

এই ছয়টি ব্যাংক হলো- বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

এসব ব্যাংকে গত ছয় থেকে আট মাস ধরে ব্যবস্থাপনা পরিচালকের পদ খালি। এখন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে।

জানা গেছে, অনলাইন সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সহযোগিতা করেছেন সিনিয়র অর্থসচিব আব্দুর রৌফ তালুকদার এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আশাদুল হক।

এ সাক্ষাতকারে অংশগ্রহনকারী উপ ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের মোঃ ইসমাইল হোসেন, রূপালী ব্যাংক লিমিটেডের মোঃ জাহাঙ্গীর আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের মোঃ এবনুজ জাহান, জনতা ব্যাংক লিমিটেডের মোঃ জিকরুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের মোঃ আফজাল করিম, অগ্রণী ব্যাংক লিমিটেডের মো. আনিসুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেডের মো. জাহিদুল হক, অগ্রণী ব্যাংক লিমিটেডের মো. রফিকুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের শিরীন আখতার, সোনালী ব্যাংক লিমিটেডের মো. আব্দুল মান্নান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোহাম্মদ ইদ্রিস, জনতা ব্যাংক লিমিটেডের মো. আব্দুল জব্বার, বিডিবিএলের মো. কামাল হোসেন গাজী. রূপালী ব্যাংক লিমিটেডের খন্দকার আতাউর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের মো. ওয়ালি উল্লাহ, সোনালী ব্যাংক লিমিটেডের মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংক লিমিটেডের মোহাম্মদ জাহাঙ্গীর, জনতা ব্যাংক লিমিটেডের মো. আমিরুল হাসান, বিডিবিএলের মো. রিফাত হাসান এবং কর্মসংস্থান ব্যাংকের শেখ মো. জামিনুর রহমান।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা