বাণিজ্য

ইভ্যালির সিওও হলেন তারিকুল কামরুল

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন এইচ এম তারিকুল কামরুল।

বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারিকুল কামরুলের বহুজাতিক কোম্পানিসহ দেশের বৃহৎ কোম্পানিগুলোত ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। ইভ্যালিতে যোগদানের আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ, ট্রান্সকম লিমিটেড-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে তার কর্মজীবন অতিবাহিত করেছেন।

তারিকুল কামরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন।

তিনি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ডিজিটালাইজ করার জন্য ইভ্যালি'র মাধ্যমে অনেক নতুন আকর্ষণীয় অ্যাপ ভিত্তিক সার্ভিস চালু করার সাথে সাথে ইভ্যালির ই-কমার্স ব্যবসায় প্রসারে গতি আনতে বিশেষ মনোনিবেশ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সান নিউজ/আরএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা