বাণিজ্য

২০২১ সালে স্বর্ণ উত্তোলন বাড়বে ৫.৫%

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক স্বর্ণ উত্তোলন ২০১৯ সালেই কমেছিল। ২০২০ সালজুড়ে করোনা মহামারীতে স্বর্ণ উত্তোলন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তবে ২০২১ সালে স্বর্ণ উত্তোলন ৫ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস গ্লোবালডাটার। খবর মাইনিং ডটকম।

চলতি বছরে বৈশ্বিক স্বর্ণ উত্তোলন ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১ কোটি ৩৯ লাখ আউন্সে দাঁড়াচ্ছে। ২০২৪ সালে তা ১২ কোটি ৪১ লাখ আউন্সে দাঁড়াবে বলে আশা করছে গ্লোবালডাটা।

যুক্তরাজ্যভিত্তিক উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠানটি আরো বলছে, ইন্দোনেশিয়া, পেরু ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো স্বর্ণ উত্তোলন চাঙ্গায় প্রধান ভূমিকা রাখবে। এ দেশগুলোতে ২০২১ সালে সম্মিলিতভাবে দুই কোটি আউন্স স্বর্ণ উত্তোলন হয়েছিল, যা ২০২৪ সালে দাঁড়াবে ২ কোটি ৫৩ লাখ আউন্সে।

চলতি বছর স্বর্ণ উত্তোলন বৃদ্ধিতে যে কয়েকটি প্রকল্প ভূমিকা রাখবে তার মধ্যে রয়েছে নেভাদায় ব্যারিক ও নিউমন্টের টারকুইজ রিজ আন্ডারগ্রাউন্ড সম্প্রসারণ পরিকল্পনা। বার্ষিক পাঁচ লাখ আউন্স উত্তোলন সক্ষমতার প্রকল্পটি ২০২২ সালের শেষের দিকে সমাপ্ত হবে। চিলিতে গোল্ড ফিল্ডসের মালিকানাধীন দ্য স্যালারিজ নর্টে প্রকল্পটিও নির্মাণাধীন রয়েছে। ৮৬ কোটি ডলারে নির্মিত প্রকল্পটির স্বর্ণ উত্তোলন সক্ষমতা সাড়ে চার লাখ আউন্স। ২০২৩ সালে প্রকল্পটিতে কার্যক্রম শুরু হবে।

২০২০ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্বর্ণ উত্তোলনে মারাত্মক প্রভাব পড়েছে। শীর্ষ ১০ স্বর্ণ উত্তোলনকারীর ছয়টিতেই সম্মিলিতভাবে উত্তোলন বছরওয়ারি কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। সর্বোচ্চ কমা কোম্পানিগুলো হচ্ছে ব্যারিক (১২.৩%), নিউক্রেস্ট (১৫%) ও অ্যাগনিকো ঈগল (৮.৪%)।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা