বাণিজ্য

ধারাবাহিক পতনে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের তিন কার্যদিবসসহ মোট ছয় কার্যদিবস পুঁজিবাজারে পতনে লেনদেন হচ্ছে। এতে 'চিন্তায়' পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকেরও পতন হয়েছে।কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ডিএসই'র লেনদেন নেতিবাচক ছিলো। দিনশেষে প্রধান সূচক ডিএসই এক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, দর কমেছে ১৪৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৮টির।

ডিএসইতে ৭০২ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫ কোটি ১৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৭ কোটি ৭৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯৯ পয়েন্টে। সিএসইতে ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দর বেড়েছে, কমেছে ১০৯টির আর ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।সিএসইতে ১০০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে টানা দরপতনে চিন্তিত বিনিয়োগকারীরা। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজার বেশ স্থিতিশীল ছিলো। বাজার ওঠা-নামা করলেও উদ্বিগ্ন ছিলেন না তারা। কিন্তু ছয় কার্য দিবস বাজারে যে পতন হয়েছে তাতে চিন্তিত হওয়া ছাড়া কোনো উপায় নেই।

গত বছরের ডিসেম্বর থেকে মূলত উত্থান শুরু হয় পুঁজিবাজারে। বাড়তে থাকে সূচক ও লেনদেন। ধারাবাহিক হাজার কোটি টাকার লেনদেন সর্বোচ্চ উঠে আড়াই হাজার কোটি টাকায়।

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তিন হাজার কোটি টাকা লেনদেনের প্রত্যয় ব্যক্ত করে। কিন্তু চলমান পতনে আশাহত হচ্ছেন স্টেকহোল্ডাররা।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, শেয়ারের মূল্য সংশোধন হচ্ছে। তবে লেনদেন কমা নিয়ে তাদের মধ্যে মিশ্র ভাবনা রয়েছে।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা