বাণিজ্য

৬ মাসে ৪৮ লাখ কেজি এলাচ রফতানি করছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (১৬ জুলাই ২০২০ থেকে ১৬ জানুয়ারি ২০২১) ৪৮ লাখ কেজি এলাচ রফতানি করেছে নেপাল । নেপালের রাষ্ট্রায়ত্ত ট্রেড এন্ড এক্সপোর্ট প্রমোশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই নেপালে নতুন অর্থবছর শুরু হয়। চলে পরের বছরের ১৫ জুলাই পর্যন্ত। সেই হিসাবে ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে নেপাল থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪৭ লাখ ৭০ হাজার কেজি এলাচ রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে দেশটি থেকে মোট ৩১ লাখ ৩০ হাজার কেজি এলাচ রফতানি হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এলাচ রফতানি করে নেপাল সব মিলিয়ে ৩৮১ কোটি রুপি আয় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৬ মাসে এলাচ রফতানি বাবদ নেপালের আয় ছিল ২৫১ কোটি রুপি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা