বাণিজ্য

আরও এক দফা নেমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাজারগুলোতে আরও এক দফা নেমেছে পেঁয়াজের দাম। বাজারে এখন সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে।

শুক্রবার (২৯ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজের পাশাপাশি আলু, টমেটোসহ প্রায় সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা সস্তি ফিরেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। কোনো কোনো ব্যবসায়ী দুই কেজি পেঁয়াজের দাম ৫৫ টাকাও রাখছেন। অপরদিকে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ানবাজারের পেঁয়াজ ব্যবসায়ী মো. রুবেল মিয়া বলেন, এখন দেশি পেঁয়াজের ভরা মৌসুম। বাজারে দিন দিন ভালো মানের দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ছে। এ কারণে দামও কমছে।

তিনি বলেন, এখন পেঁয়াজ সস্তা। এক পাল্লা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। এক সপ্তাহ আগেও যা ১৫০ টাকায় বিক্রি করেছি।

রামপুরার ব্যবসায়ী মো. খায়রুল বলেন, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এই পেঁয়াজ এক সপ্তাহ আগে ৩৫ টাকায় বিক্রি করেছি। পাইকারিতে দাম কমায় এখন আমরাও কম দামে বিক্রি করছি।

এদিকে, দাম কমেছে নতুন আলুর। খুচরা বাজারে এক কেজি নতুন আলু ১৮ টাকায় বিক্রি হচ্ছে। এক সঙ্গে দুই কেজি নিলে কোনো কোনো ব্যবসায়ী ৩৫ টাকা রাখছেন। এক সপ্তাহ আগে প্রতি কেজি নতুন আলুর দাম ছিল ২০ টাকা।

আলু পেঁয়াজের মতো দাম কমেছে পাকা টমেটোরও। এক সপ্তাহ আগে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হওয়া এই সবজিটি এখন পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ টাকার মধ্যে।

বাজারে স্বস্তি দিচ্ছে অন্যান্য সবজির দামও। শিমের কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকার মধ্যে। এছাড়া মূলা ১০ থেকে ১৫ টাকা, গাজর ১৫ থেকে ৩০ টাকা, বেগুন ১০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ।

খিলগাঁওয়ের ব্যবসায়ী ছমির শেখ বলেন, সব থেকে ভালো মানের টমেটোর কেজি এখন ২০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন মানের টমেটোর কেজি ১৫ টাকা বিক্রি করছি। বাজারে এখন সব থেকে দামি সবজি বরবটি ও কচুর লতি। বরবটির কেজি ৮০ টাকা এবং কচুর লতি ৬০ টাকা বিক্রি করেছি।

পেঁয়াজ ও সবজির দামে স্বস্তি প্রকাশ করে রামপুরার ব্যবসায়ী মামুন বিশ্বাস বলেন, সবজির এখন যে দাম তাতে আমরা বেশ খুশি। অল্প টাকায় পছন্দ মতো সবজি কিনতে পারছি। তবে চাল, তেল, চিনির দাম অনেক। এ পণ্যগুলোর দাম কমলে সবার জন্যই সুবিধা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা