বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে সবগুলো সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এসময় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। লেনদেনও বেড়েছে আশানুরু।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, দিন শেষে মোট লেনদেন হয়েছে নয়শ ৪১ কোটি আট লাখ নয় হাজার টাকা। যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ারের দর।

সর্বশেষ গত বুধবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিলে নয়শত পাঁচ কোটি ৯০ লাখ ৩৮ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছিলো বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৭২৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯১ পয়েন্টে।

অপরদিকে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের থেকেও বেড়েছে লেনদেনের পরিমাণ। সবগুলো সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪১ লাখ ৮২ হাজার ৯১৯ টাকা, যা আগের দিনের তুলনায় তিন কোটি ৮৫ লাখ ৯২ হাজার ২০৫ টাকা বেশি। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৭ কোটি ২৭ লাখ ৭৫ হাজার টাকার বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৭টি কোম্পানির। দর কমেছে ৮৭টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৭৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২০৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৫ পয়েন্টে। সিএসআই কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা