বাণিজ্য

কমেনি চাল-তেলের দাম

নিজস্ব প্রতিবেদক : বাজারে আলুসহ কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম। সঙ্গে মাছের দামও কমেছে বেশ খানিকটা। তবে কমেনি চাল ও তেলের দাম। শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজারে বেশ কিছু সবজি ২০ থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে আলু, শালগম, মুলা, শিম, ফুলকপি ও পাতাকপি। যদিও গত সপ্তাহে এসব সবজি কিনতে আরো ১০ থেকে ১৫ টাকা বেশি গুনতে হয়েছিল। এছাড়া বেশিভাগ সবজি ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

এছাড়া শীত মৌসুমে নদী-নালা শুকিয়ে যাওয়ায় বাজারে দেশি মাছের আমদানি বেড়েছে। দামও রয়েছে নাগালের মধ্যে। পাশাপাশি কমেছে চাষের মাছের দামও।

মালিবাগ বাজারে বিক্রেতা এনায়েত হোসেন জানান, রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন মাছ ২০০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া, পাঙ্গাশ ও সিলভার কাপ টাইপের মাছ ১২০ থেকে ১৮০ টাকার মধ্যে মিলছে।

অন্যদিকে দেশি শিং, কৈ, গোচি মাছের দাম ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে। এসব মাছের প্রচুর সরবরাহ রয়েছে। তবে সামুদ্রিক মাছের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান এনায়েত হোসেন।

কাওরান বাজারের পাইকারি আরতগুলোতেও মাছের দাম পড়তি। আড়তদার মুজিবুল হক বলেন, ‘শীতের সময় খাল-বিল শুকিয়ে গেছে। এই কারণে দেশি মাছের সরবরাহ অনেক বেড়েছে। ফলে অন্যান্য মাছের চাহিদা কম। সব মিলে গত সপ্তাহ থেকে মাছের দাম বেশ কমেছে।’

এদিকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঘাটতি মেটাতে চালের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অপরদিকে কৃষকদের ন্যায্য নিশ্চিত করতে পেঁয়াজের শুল্ক বাড়ানো হয়েছে। তবে এক দিনের ব্যবধানে শুক্রবারের বাজারে তার কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

বাজারে এখনো প্রতি কেজি সুরু চাল ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। মাঝারি মানের চালের দাম ৫৬ থেকে ৫৮ টাকা। মোটা চালের দাম ৪৬ থেকে ৫০ টাকা কেজি।

কাওরান বাজারের চাল বিক্রেতা সবুজ মিয়া বলেন, ‘শুল্ক কমলে সে চাল আগে বাজারে আসবে, তারপর দাম কমবে।

একইভাবে পেঁয়াজের দামেও তেমন কোনো পরিবর্তন আসেনি। প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে ৩০ থেকে ৪০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের দাম আরো কম। পেঁয়াজ বিক্রেতা ফরিদ জানান, ভারতের পেঁয়াজের শুল্ক বসেছে, দু-একদিনের মধ্যেই দাম বাড়বে। তবে আজকের পেঁয়াজ গতকালকে কেনা বলে আগের দামেই বিক্রি করছি।’

এদিকে বাজারে বর্ধিত দামে অপরিবর্তিত রয়েছে সয়াবিন তেল। গত এক মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৬ টাকা বেড়েছে। প্রতি লিটার তেল কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ১১০ থেকে ১১২ টাকা। অন্যদিকে খুচরা ভোজ্যতেলের দাম পাইকারিতে আল্প কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা