বাণিজ্য

পুঁজিবাজারে বিদেশিদের লেনদেন বেড়েছে

শেয়ার বাজার ডেস্ক : বিদায়ী (২০১৯-২০২০) অর্থবছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে প্রায় ৩ মাস লেনদেন বন্ধ থাকার পরও আগের বছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ লেনদেন বাড়ল। ডিএসইর আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছরের বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৬৮৬ কোটি ৪৮ লাখ টাকা। আগের বছর লেনদেন হয়েছিল ৮ হাজার ২১৯ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ ২০১৮-১৯ বছরের তুলনায় লেনদেন বেড়েছে ১ হাজার ৪৬৭ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। যা শতাংশের হিসেবে বেড়েছে ১৭ দশমিক ৮৫ শতাংশ।

এর মধ্যে বিদেশিরা শেয়ার কিনেছেন ৪ হাজার ১৪৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার। আর শেয়ার বিক্রি করেছেন ৫ হাজার ৫৪২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকার। অর্থাৎ শেয়ার কেনার চেয়ে বিক্রি বেড়েছে।

এর আগের বছর অর্থাৎ ২০১৮-২০১৯ অর্থবছরে মোট লেনদেন হয়েছিল ৮ হাজার ২১৯ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে শেয়ার বিক্রি করেছিল ৪ হাজার ১৭ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার। আর শেয়ার কিনেছিল ৪ হাজার ২০১ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা