বাণিজ্য

ক্ষুদ্র উদ্যোক্তাদের ৪২৫ কোটি টাকা দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক : করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ক্ষুদ্রশিল্প বা ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করতে ৪২৫ কোটি টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এডিবি এ অর্থ অনুমোদন দিয়েছে।

এডিবি বলছে, চলমান ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ দেবে তারা। সরকারের আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে তারা এ ঋণ দেবে। এর মাধ্যমে করোনায় আক্রান্ত কমপক্ষে ৩০ হাজার ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা সম্ভব হবে। এসব ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠানের প্রায় ৭০ শতাংশের নেতৃত্বেই রয়েছেন নারীরা।

চলমান এ প্রকল্পের আওতায় পিকেএসএফের অংশীদারী ৭৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি ক্ষুদ্র উদ্যোগকে ঋণ প্রদান করা হয়েছে, এর মাধ্যমে গ্রামীণ এলাকায় ৯১ হাজার ৪৩০ জনের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে এডিবি।

এ বিষয়ে এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জ্যোৎস্না ভার্মা বলেন, ‘চলমান এ প্রকল্পে এই অতিরিক্ত অর্থায়ন ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা চলমান রাখতে ও তাদের কর্মসংস্থান ধরে রাখতে সহায়তা করবে। বিশেষ করে করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তারা এ সংকটগুলো কাটিয়ে উঠতে পারবেন।’

‘এই প্রকল্প ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করবে এবং দেশের ক্ষুদ্রশিল্পের প্রবৃদ্ধি বজায় রাখাও অবদান রাখবে’, যোগ করেন জ্যোৎস্না ভার্মা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা