বাণিজ্য

পেঁয়াজ নিয়ে বিভ্রান্তি, আলুর বাজার একই গতিতে

নিজস্ব প্রতিবেদক : আলুর দাম বৃদ্ধির পর থেকে একই মেরুতে অবস্থান করছে বাজারে। কখনও বেশী কখনও সামান্য কম এই কমা-বাড়ার মধ্যেই আছে আলুর দাম। বাজারে নতুন আলু এলেও পুরাতন আলুর দামে তা কোনও প্রভাব ফেলতে পারেনি।

যেখানে নতুন আলুর দাম দিন দিন কমছে। সেখানে ঠিক উল্টো দিকে যাচ্ছে পুরনো আলুর দাম। আগে যেখানে ৪৫ টাকায় পুরনো আলু মিলত এখন কেজি প্রতি গুনতে হচ্ছে ৫০ টাকা। এ নিয়ে এখন আর কারও তেমন মাথাব্যথাও নেই।

পেঁয়াজের বাজারে দামের অবস্থা হচ্ছে, ক্রেতাদের কাছ থেকে যে যা আদায় করতে পারছে।

অন্যদিকে, শীতের সবজি মুলা, শালগম, ফুলকপি, বাঁধাকপির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে এসবের দাম আরও কমেছে। তবে ভালো জাতের সবজির দাম কিছুটা বেশি। বাজারে কয়েক জাতের শিম পাওয়া যাচ্ছে।

এর মধ্যে একজাতের শিম উঠেছে যার দাম ৭০ টাকা, একটির দাম ৫০-৬০ টাকা। আর প্রথম দিকে যে জাতের শিম বাজারে ১২০-১৪০ টাকা কেজি বিক্রি হয়েছে সেই শিম এখন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। শিমের পাশাপাশি শীতের অন্যতম সবজি ফুলকপি ও বাঁধাকপির দামও কমেছে।

বড় একটি ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে, ছোট আকৃতির ফুলকপি ১৫-২০ টাকায় পাওয়া যাচ্ছে। মাঝারি আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। মুলা বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। শালগমের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি।

বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। করলা ৩০-৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা। আর পাকা টমেটো দুই সপ্তাহ ধরে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। চড়ামূল্যে বিক্রি হচ্ছে বরবটিও। ৬০ টাকার নিচে বরবটি কেনা যাচ্ছে না।

দুই দফা দাম নির্ধারণ করে দেয়ার পরে সরকার পুরনো আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারেনি।বাজারে নতুন আলুর দাম নিম্নমুখী। দেড় শ টাকা কেজি ছিল যে আলু, সেই আলু এখন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। তবে নতুন আলুর দাম এখনো ঊর্ধ্বমুখী।

৩৫ টাকা কেজি নির্ধারণ করে দেয়া হলেও শুরু থেকেই পুরনো আলু ৪৫ টাকা কেজি বিক্রি হয়ে আসছিল। এখন সেই আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অথচ বাজার নিয়ন্ত্রণে যাদের দায়িত্ব রয়েছে তারা নির্বিকার। পেঁয়াজ আগের মতোই বিক্রি হচ্ছে।

ক্রেতাদের কাছ থেকে যে যা নিয়ে পারছে। ৫০-৮০ টাকায় এখনো কেজি বিক্রি হচ্ছে। বাজারে এক রকম দাম, পাড়া-মহল্লায় এক রকম দাম, আবার ভ্রাম্যমাণ দোকানে এক রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা