বাণিজ্য

চালসহ বেড়েছে ভোজ্যতেল ও মসলার দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের খুচরা বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা (৫০ কেজি) মোটা ও মাঝারি ধরনের চালে সর্বোচ্চ ১৫০ টাকা বেড়ে গেছে। সে ক্ষেত্রে প্রতি কেজি চালে দাম বেড়েছে ৩ টাকা।

পাশাপাশি ভোজ্যতেলের দামও ঊর্ধ্বমুখী। সঙ্গে মসলা জাতীয় পণ্য জিরা ও লবঙ্গের দামও বেড়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও রামপুরা বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতা ও ক্রেতার সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। সরকার নিয়ন্ত্রিত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্য তালিকায়ও এসব পণ্যের দাম বাড়ার চিত্র পরিলক্ষিত হয়েছে। টিসিবি বলছে, সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে মাঝারি ধরনের চালের দাম বেড়েছে ৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে ১ দশমিক ১১ শতাংশ। আর বোতলজাত ৫ লিটারের সয়াবিন তেলের দাম বেড়েছে ১ দশমিক ৪৮ শতাংশ। বোতলজাত সয়াবিন প্রতি লিটারে বেড়েছে ২ দশমিক ২২ শতাংশ। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিনে দাম বেড়েছে ৩ দশমিক ৫৪ শতাংশ।

এছাড়া পাম অয়েল সুপার প্রতি লিটারে বেড়েছে ২ দশমিক ৭০ শতাংশ। খোলা পাম অয়েল প্রতি লিটারে মূল্য বেড়েছে হয়েছে ৩ দশমিক ৩৯ শতাংশ। টিসিবি আরও বলছে, বৃহস্পতিবার সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি জিরায় দাম বেড়েছে ২ দশমিক ৯৪ শতাংশ। লবঙ্গ কেজিপ্রতি দাম বেড়েছে ১২ দশমিক ৫০ শতাংশ।

রাজধানীর খুচরা বাজারে চাল বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার প্রতি কেজি মাঝারি ধরনের চালের মধ্যে বিআর-২৮ ও পাইজাম বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫৫ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল সর্বোচ্চ ৫২ টাকা। মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৪৮ টাকা। এক সপ্তাহ আগে ছিল ৪৫ টাকা।

রামপুরা কাঁচা বাজারের পাইকারি ও খুচরা চাল বিক্রেতা আলাউদ্দিন বলেন, বাজারে নতুন মৌসুমের আমন ধানের চাল আসতে শুরু করেছে। ক্রেতা, বিক্রেতারা অপেক্ষায় রয়েছে নতুন চাল বাজারে আসলে সব ধরনের চালের দাম কমতে থাকবে।

বাস্তবে বাজারের চিত্র উল্টো। আমন ধানের নতুন চাল বাজারে এলেও ধানের দাম বাড়তি অজুহাতে চালের দাম মিলাররা আরেক দফা বাড়িয়ে দিয়েছে। যার কারণে মোটা ও মাঝারি ধরনের চালের দাম সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে।

কারওয়ান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির মালিক ও পাইকারি চাল বিক্রেতা মো. সিদ্দিকুর রহমান বলেন, মিলারদের কারসাজির কারণেই এ বছর করোনা পরিস্থিতির মধ্যে চালের দাম বাড়ছে। যা ভোক্তা পর্যায়ে সরাসরি প্রভাব পড়ছে।

খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চালের পাশাপাশি গত তিন মাস ধরে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। এই সময় মিলগেটে সিন্ডিকেটের কারণে ধাপে ধাপে ভোজ্যতেলের দামও পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে সপ্তাহ ব্যবধানে আরেক দফা ভোজ্যতেলের দাম বেড়েছে।

এখানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১১৫ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে কোম্পানিভেদে ৫০০-৫৩০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৪৯০-৫২৫ টাকা।

এছাড়া সয়াবিনের সঙ্গে পাম অয়েলের দামও বেড়েছে। রাজধানীর খুচরা বাজারে বৃহস্পতিবার প্রতি লিটার লুজ পাম অয়েল বিক্রি হয়েছে সর্বোচ্চ ৯২ টাকা, এক সপ্তাহ আগে ছিল ৮৬-৮৮ টাকা। পাশাপাশি পাম অয়েল সুপার প্রতি লিটার বিক্রি হয়েছে ৯৪-৯৭ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৯১-৯৪ টাকা।

নয়া বাজারে বাজার করতে আসা তোফাজ্জল হোসেন মজুমদার বলেন, প্রতি সপ্তাহে বাজারে এলেই দেখা যায় কিছু না কিছু পণ্যের দাম বাড়ছে। সরবরাহ বাড়ার ফলে বাজারে সব ধরনের সবজির দাম কমলেও চালের দাম আরেক দফা বেড়েছে। সঙ্গে ভোজ্যতেলের দামও বাড়তি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা