বাণিজ্য

সরকারি ৪ ব্যাংক ৯ মাসেও শেয়ার বাজারে আসেনি

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের শুরুতে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অর্থমন্ত্রী বলেছিলেন, আগামী অক্টোবর মাসে সরকারি মালিকানাধীন ৪টি ব্যাংকের শেয়ার বাজারে আসবে। কিন্তু নভেম্বর শেষ হওয়ার পরও শেয়ার বাজারে আসছে না এমনকি কোন প্রক্রিয়াও শুরু করে নি ব্যাংকগুলো।

সোমবার (৩০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা জানান, অর্থমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর এই প্রক্রিয়া কিছুটা শুরু হলেও করোনার কারণে সব কার্যক্রম বন্ধ রয়েছে। তাই এ সময়ের মধ্যে শেয়ার ছাড়ার কাজটি শুরু করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতির উন্নতি হলে আগামী বছর সরকারি এই ৪ ব্যাংকের শেয়ার ছাড়ার কাজটি শুরু করা হবে।

ব্যাংক সূত্র জানায়, আগামী বছরেও এসব ব্যাংকের শেয়ার বাজারে আনা সম্ভব হবে না। গত ২ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে পুঁজিবাজারে আনার বিষয়ে করণীয় নির্ধারণ করতে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরে সাংবাদিকদের তিনি বলেন, শেয়ারবাজার চাঙ্গা করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রয়োজন। আমরা যে কোনও মূল্যে পুঁজিবাজার শক্তিশালী করতে চাই। তাই আগামী অক্টোবরের মধ্যে আরও ৪টি রাষ্ট্রীয় ব্যাংক পুঁজিবাজারে আসছে। এ ছাড়া বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার আরও বাড়ানো হবে।

অর্থমন্ত্রী আরও বলেছিলেন, ‘সরকারি যে কয়টি ব্যাংক রয়েছে তার মধ্যে একটির শেয়ার বাড়ানোসহ ৪টি ব্যাংক আমরা পুঁজিবাজারে নিয়ে আসব। ইতোমধ্যে বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার বাড়িয়ে ২৫ শতাংশ করব। পাশাপাশি আমরা নতুনভাবে শেয়ার বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল) নিয়ে আসব।

এরপর অগ্রণী, জনতা এবং সবশেষ সোনালী ব্যাংককে নিয়ে আসব। এ বিষয়ে একটি কমিটিও করে দিয়েছি। কমিটিতে ৫টি ব্যাংকের প্রতিনিধি থাকবেন এবং এটিকে দেখাশোনা করবে আইসিবি।

কবে নাগাদ এসব ব্যাংক বাজারে আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অক্টোবরের পরে যাবো না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মধ্যেই আমরা এগুলো করে ফেলব। এ বছরের মধ্যেই আমরা ভালো কাজ যা আছে করে ফেলব।’

অন্য দিকে, রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের একটির সাথে যোগাযোগ করে জানা গেছে, শেয়ার বাজারে আসার জন্য কোনও কোম্পানিকে অবশ্যই লাভজনক হতে হয়। একই সাথে তাদের নিরীক্ষা প্রতিবেদনটি থাকতে হয় চুড়ান্ত। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এসবের ঘাটতি রয়েছে। এসব কারণে আগামী এক বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণী ও বিডিবিএলের শেয়ার পুঁজিবাজারে আনা সম্ভব হবে না।

তবে চেষ্টা করলে পুঁজিবাজারে থাকা রূপালী ব্যাংকের শেয়ার বাজারে ছাড়া সম্ভব। এ বিষয়ে রূপালী ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার অনুমতি দিলে তারা বিদ্যমান বাজারে থাকা শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ইস্যু করতে প্রস্তুত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা