বাণিজ্য

কমছে সয়াবিনের দাম

নিজস্ব প্রতিবেদক : সয়াবিন তেল ও পাম অয়েলের দাম কমানো হয়েছে। মিলগেটে প্রতি লিটার সয়াবিন তেল ২ টাকা কমিয়ে ৯০ টাকা করা হয়েছে। সেইসঙ্গে পাম অয়েল লিটার প্রতি ২ টাকা কমিয়ে ৮০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করে এ ঘোষণা দেন তেল ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভোজ্য তেল সয়াবিনের লিটার ৯২ থেকে ২ টাকা কমিয়ে ৯০ টাকা, পামওয়েল ৮২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ৮০ টাকা করেছেন তেল ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল বকশি জানান, বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেশের তেল ব্যবসায়ীদের বৈঠক হয়। বৈঠকে ভোজ্য তেলের দাম (সয়াবিন ও পামওয়েল) লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। যা অবিলম্বে কার্যকর করা হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দেশের ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি)। পণ্য বিপণন আদেশ-২০১১ অনুসারে ব্যবসায়ীরা প্রস্তাব দিলে ওই প্রস্তাব নিয়ে পর্যালোচনা সভা হয় এবং মূল্যবৃদ্ধির কোনো কারণ খুঁজে না পাওয়ায় ব্যবসায়ীদের পাঠানো দাম অনুমোদন হয়নি।

সভায় বলা হয়, এই মুহূর্তে বিশ্ববাজারে তেলের কিছুটা দাম বাড়লেও দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলতে পারবে। এছাড়া করোনা মহামারির সময়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে এবং লাভের কিছু অংশ ছাড় দিয়ে মূল্য আগের জায়গায় রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। বিটিটিসি কার্যালয়ে গত সোমবার এই পর্যালোচনা সভা হয়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যানে দেখা যায়, গত এক মাসে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। গতকাল বুধবার প্রতি লিটার তেল বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৪ টাকায়। এক সপ্তাহ আগেও তা ছিল ৮২ থেকে ৯৩ টাকা। আর এক মাস আগে ছিল ৮২ থেকে ৮৭ টাকা লিটার।

জানা গেছে, দেশের বাজারে এক মাস আগেও পাম অয়েলের দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা লিটার। বর্তমানে তা ৮৮ থেকে ৯০ টাকা। এক মাসের মধ্যে দুই দফায় লিটারে দাম বেড়েছে ১০ টাকা। প্রতি লিটার তীর ব্র্যান্ডের তেল বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। রূপচাঁদার পাঁচ লিটারে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৩০ টাকা। দেশে ১২টি প্রতিষ্ঠান ভোজ্য তেল সরবরাহ করে। দেশে মজুত এবং সরবরাহ পরিস্থিতিও ভালো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা