কমেনি আলুর দাম
বাণিজ্য

কমেনি আলুর দাম

নিজস্ব প্রতিবেদক :

খুচরা ও পাইকারি বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে আলু। কেউ শুনছে না কারো কথা। যদিও সরকার কেজি প্রতি একটি রেট করে দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর কাওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজারে সরেজমিনে গেলে একই চিত্র লক্ষ্য করা যায়।

ব্যবসায়ীরা বলছেন, সরকারের বেধে দেয়া দামে তারা এখনও আলু পাননি। বেশি দামে কেনা থাকায় আলু বিক্রি করতে হচ্ছে বেশি দামে। তবে দুই-চারদিনের মধ্যে সরকারের নির্ধারিত দামে আলু পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে।

এদিকে ক্রেতাদের অভিযোগ, আজও পাইকারি বাজার থেকে ৪৪ টাকা দরে আলু কিনতে হচ্ছে। সরকারের বেধে দেয়া রেট শুনতেই চাচ্ছে না বিক্রেতারা। বাজারে আসা এক ক্রেতা বলেন, সরকারের বেধে দেয়া দামে আমরা আলু কিনতে পারিনি।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না। তবে আজ থেকে যে আলু বিক্রি হবে সেটি সরকারের নির্ধারিত দামেই বিক্রি করতে হবে। সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে, কেউ এর বাইরে বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা