সূচকের ওঠানামায় চলছে শেয়ারবাজার
বাণিজ্য

সূচকের ওঠানামায় চলছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ অক্টোবর) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুর হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে।

লেনদেন শুরুর পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে চার হাজার ৯৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১১২০ ও ১৭০১ পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার (০৫ অক্টোবর) এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১২৬টির এবং অপরির্বতিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এশিয়া ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক, সন্ধানী ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স।এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক ৯ পয়েন্ট বাড়ে। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি কিছুটা নিম্নমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ২৩টি কোম্পানির দর এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দর।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা