সংগৃহীত ছবি
বাণিজ্য

সবজি বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কোটা আন্দোলনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির পরে সেনাবাহিনীর সহযোগিতায় জনজীবনে পুনঃরায় স্বাভাবিক হতে শুরু করেছে। এমত অবস্থায় বাজারে অন্যান্য পণ্যের গতি-প্রকৃতি স্বাভাবিক না হলেও কয়েক সপ্তাহের ব্যবধানে সবজি, মাছ ও ডিমের দাম পুনঃরায় আগের অবস্থায় ফিরেছে। কিন্তু, এ সময় ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: বাড়ছে না জ্বালানি তেলের দাম

এতে ব্যবসায়ীরা বলেন, সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন কিছুটা স্বাভাবিক হয়ে এলেও দেশের পাড়া-মহল্লা, হাট-বাজারে আগের থমথমে পরিস্থিতির রেশ আছে। এতে বাজারে মানুষ কম আসছে। এর জন্য বিক্রি কমেছে। এর ফলে পণ্যের সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে।

শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে এ সকর তথ্য পাওয়া যায়।

এ সময় বাজার সংশ্লিষ্টরা বলেন, আজ বাজারে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, বরবটি প্রতি কেজি ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি (৭০-৮০) টাকায়, পটল প্রতি কেজি (৫০-৬০) টাকায়, মরিচ প্রতি কেজি (১৮০-২০০) টাকায়, চিচিঙ্গা প্রতি কেজি (৬০-৭০) টাকায়, ধুন্দল প্রতি কেজি (৫০-৬০) টাকায়, পেঁপে প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি (৭০-৮০) টাকায়, কচুরমুখী প্রতি কেজি (৭০-৮০) টাকায়, শসা প্রতি কেজি (৬০-৭০) টাকায়, গাজর প্রতি কেজি ১২০ টাকায়, মিষ্টি কুমড়া ও টমেটো প্রতি কেজি (১৫০-১৮০) টাকায়।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাজারের ১ সবজি বিক্রেতা জানান, বাজারে পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা ২দিন আগেও ছিল প্রতি কেজি (৩০-৪০) টাকা। বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়, যা ছিল প্রতি কেজি ৮০ টাকা। গাজর প্রতি কেজি ১২০ টাকায়, যা ছিল ১৬০ টাকা। শসা বিক্রি হচ্ছে আগের দামেই। এ সময় টমেটোর সিজন শেষ হয়ে যাওয়ায় টমেটোর দাম দিনদিন বাড়ছে। বাজারে টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে (৮০-১০০) টাকায়। কচুর লতি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং কচুর মুখি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়।

এ সময় ১ ক্রেতা বলেন, কিছুদিন আগেও ১ পোয়া কাঁচা মরিচ কিনেছি ৪০ টাকায়, সেটিই আজ কিনলাম ৬০ টাকায়। সকল কিছুর দাম বাড়তি যাচ্ছে, সেখান থেকে ছাড় দেয়নি কাঁচা মরিচও। এখন এটারও এখন বাড়তি দাম। আমার তো মনে হচ্ছে, সপ্তাহের ব্যবধানে এত দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের শক্ত সিন্ডিকেটই দায়ী। তারা অধিক লাভের আশায় ইচ্ছাকৃতভাবেই দাম বাড়িয়েছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ক্রেতাদের এ সকল অভিযোগ প্রসঙ্গে সবজি বিক্রেতারা বলেন, দেশে আন্দোলনের কয়েক দিন বাজারে সকল কিছুর সরবরাহ কম থাকায় সকল ধরনের সবজির দাম অনেক বেশি ছিল। বর্তমানে বাজারে সবজি আসতে শুরু করায় এর দাম কমে অর্ধেকে নেমেছে। কিন্তু, বিক্রি কম হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা