সংগৃহীত ছবি
বাণিজ্য

চালের দাম চড়া 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিগত সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়। এই সময় বিভিন্ন জেলা থেকে পণ্য সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকায় ঢাকার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিশেষ করে কাঁচা শাকসবজির দাম অনেকটাই বেড়ে যায়।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ সময় ব্যবসায়ীরা জানান, এর আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় পণ্যের সরবরাহ বাড়ছে, সাথে দামও কমছে।

এদিকে সরবরাহ বাড়ায় ডিম, সবজি ও ব্রয়ালার মুরগির দাম কমলেও ১ সপ্তাহের ব্যবধানে চালের দামে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

সম্প্রতি সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংকটের মধ্যে চাল ব্যবসায়ীরা সরবরাহ পরিস্থিতির দোহাই দিয়ে চালের দাম ৫০ কেজির বস্তাপ্রতি (১৫০-২০০) টাকা পর্যন্ত বাড়িয়েছেন, যা এখনও কমাননি। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি (৩-৪) টাকা পর্যন্ত বাড়তি দাম দিয়ে চাল কিনতে হচ্ছে ভোক্তাদের।

আরও পড়ুন: বাজারে লাগামহীন সবজির দাম

এ সময় ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগে যখন ছাত্র আন্দোলনের কারণে সারাদেশে অচলাবস্থা তৈরি হয়, ঠিক তখন সাপ্লাই চেইন ব্যাপকহারে বিঘ্নিত হয়েছিল। ঐ সময় বাজারে সবজি, মাছ, মুরগি, ডিম সরবরাহ একেবারে তলানিতে নেমে যাওয়ায় বেড়ে যায় সকল ধরনের খাদ্যপণ্যের দাম।

কিন্তু সারাদেশে কারফিউ জারির কারণে বর্তমানে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরবরাহও বেড়েছে, চাল ছাড়া প্রায় সকল ধরনের পণ্যের দাম কমেছে। এতে প্রতি ডজন ডিমের দাম (১৭০-১৮০) টাকা-তা এখন (১৫০-১৬০) টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এ সময় যদিও রাজধানীর কোথাও কোথাও আরও ৫ টাকা বেশি দামে ডিম বিক্রি হতে দেখা যায়।

একই সাথে কমেছে ব্রয়লার মুরগির দামও কেজি প্রতি (২০০-২১০) টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন (১৮৫-১৯০) টাকায় বাজারভেদে বিক্রি হচ্ছে। এদিকে ১ ডিম বিক্রিতা জানান, ‘ডিমের সরবরাহ এখন প্রচুর, তাই দামও অনেকটা কমেছে।’

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

এছাড়াও কমেছে সকল ধরনের সবজির দাম। (৭০-৮০) টাকার পেঁপে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকা; ঢেঁড়শ কেজি প্রতি ৮০ টাকা থেকে কমে (৫০-৬০) টাকা, ঝিঙা কেজি প্রতি ১২০ টাকা থেকে কমে (৭০-৮০) টাকা, বেগুন কেজি প্রতি ১২০ টাকা এখন বাজার ও মানভেদে (৬০-৮০) টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের লাউ প্রতি পিস ৮০ টাকা থেকে কমে (৫০-৬০) টাকা, চিচিংগা ও পটল (৬০-৮০) টাকা দরে বিক্রি হচ্ছে।

কিন্তু আলু কেজি প্রতি এখনও ৭০ টাকায়ই বিক্রি হচ্ছে। এটি অবশ্য উৎপাদন কম হওয়ার কারণে আলুর বাজার কয়েক মাস ধরেই অস্থির। একই অবস্থাতে রয়েছে পেঁয়াজের বাজারেও। প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা