সংগৃহীত ছবি
বাণিজ্য

বাজারে লাগামহীন সবজির দাম

নিজস্ব প্রতিবেদক: সরবরাহে সংকট থাকায় বাজারে বেড়েছে শাক-সবজিসহ নিত্যপণ্যের দাম। এতে একদিকে যেমন সাধারণ মানুষ বিপাকে পড়েছেন, তেমনি কমেছে বিক্রি।

আরও পড়ুন: সোনার রেকর্ড দাম

সোমবার (২৪ জুলাই) রাজধানীর বাসাবো, খিলগাঁও, মাদারটেক বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন (লম্বা) মানভেদে (৯০-১০০) টাকায় বিক্রি হচ্ছে। তবে সারাদেশে কারফিউ জারির আগে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে (৬০-৭০) টাকা। কারফিউ জারির আগে প্রতিকেজি ধুন্দুল ৪০ টাকা হলেও এখন ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কারফিউয়ের আগে প্রতিকেজি ঝিঙা ৫০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৮০ টাকা। প্রতিকেজি করলা ৮০ টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ১৬০ টাকা থেকে বেড়ে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা। ৫০ টাকা কেজির শসা ও পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা। ৫০ টাকা কেজি দরের চিচিঙ্গা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

আরও পড়ুন: বৃষ্টিতে সবজির দাম ২গুণ

খিলগাঁও বাজারে সবজি বিক্রিতা বলেন, আড়তে মাল নেই। সারাদেশ থেকে সবজি আসতে না পারায় সংকট দেখা দিয়েছে। এই সুযোগে পাইকারি বিক্রেতারা প্রতিটি সবজির পাল্লা (৫ কেজি) বেশি দামে বিক্রি করছেন। ফলে বাধ্য হয়েই আমরা বেশি দামে বিক্রি করছি। অতিরিক্ত দামের কারণে অনেক ক্রেতাই দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। অনেকেই আবার চাহিদার তুলনায় অল্প পরিমাণে সবজি কিনে বাসায় ফিরছেন।

এক ক্রেতা বলেন, বাজারে সব জিনিসে যেন আগুন লেগেছে। সবমিলিয়ে মানুষ ভালো নেই। মানুষ যে একটু সবজি খাবে সে উপায়ও নেই। সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, নাগালের মধ্যে আসুক, এটাই প্রত্যাশা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা