নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময়
বাণিজ্য

নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর:
জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থা, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফরউদ্দীন। জেলার পেঁয়াজ নিয়ে সভায় প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়।

মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ. রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার, সাংবাদিক ও প্রাবন্ধিক প্রবীর কান্তি বালা পান্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হজরত আলী, কৃষক আ. জলিল শেখ, কৃষক বক্তার হোসেন খান, আইনজীবী শিপ্রা গোস্বামী, কৃষক আ. আজিজ তালুকদার, ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম অহিদ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্যবসায়ী কেরামত আলী ফকির, ব্যবসায়ী শাহীন শেখ, ব্যবসায়ী লাবলু, টিসিবি ডিলার কাইয়ুম শেখ প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথি বাণিজ্য সচিব ড. মোঃ জাফরউদ্দীন জেলার সম্ভাবনা, সমস্যা, করণীয় বিষয়ে জনসাধারণের কথা শোনেন।

তিনি বলেন, ‘স্বয়ংসম্পূর্ণতা ছাড়া আমাদের বিকল্প নেই। পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আগামী তিন বছরের মধ্যে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো।’

ফরিদপুরে পেঁয়াজের কোল্ডস্টোরেজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, ‘আমরা বীরের জাতি। পেঁয়াজে হার মানবো না। এই যাত্রা শুরু হবে ফরিদপুর থেকে।’

সভাপতি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, কালিজিরা উৎপাদনে ফরিদপুর প্রথম। পেঁয়াজেও শ্রেষ্ঠ, এ বছর ৪০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে। ফরিদপুরের পাটের রয়েছে বিশ্বখ্যাতি।

স্থানীয় পর্যায়ের সমস্যা তাকে সরাসরি জানানোর অনুরোধ জানান তিনি।

সান নিউজ/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা