পাইকারি বাজারে আজও কমেছে পেঁয়াজের দাম
বাণিজ্য

আরও কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক:

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই দেশের বাজার অস্থির হয়ে উঠেছিল। কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছিল। তবে ভারত থেকে পেঁয়াজ আসার পর থেকে দফায় দফায় কমতে শুরু করেছে পাইকারি বাজারে পেঁয়াজের দাম।

তিনদিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২৫ টাকা পর্যন্ত। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা।

রাজধানীর কারওয়ানবাজারে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজ ৫২ থেকে ৫৫ টাকায়। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) ৫ থেকে ১০ টাকা কম দামে বিক্রি হয় পেঁয়াজ।

বিক্রেতারা বলছেন, আমদানি হওয়া ভারতীয় পেঁয়াজের বড় অংশ পচে যাওয়ায় তা বিক্রি করা যাচ্ছে না। পেঁয়াজ নষ্ট না হলে ভারতীয় পেঁয়াজ আরও কম দামে বিক্রি হতো বলেও জানান তারা।

ক্রেতারা বলছেন, পেঁয়াজের সংকট না থাকলে দাম আরও কমা উচিত।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা