দাম কমলো পেঁয়াজের!
বাণিজ্য

দাম কমলো পেঁয়াজের!

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে কিছুটা নিন্মমুখী পেঁয়াজের দর। খুচরা আর পাইকারি পর্যায়ে একযোগে অভিযান, অভ্যন্তরীণ মজুদ আর বহাল থাকা ঋণপত্রের পেঁয়াজ আসবে, এমন ঘোষণায় কেজিতে সর্বোচ্চ ১০ টাকা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। পাইকারি পর্যায়ে দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৮০ টাকা দরে, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।

ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গেই খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছাড়ায় ১০০ টাকা!

এমন প্রেক্ষাপটেই বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশে এখনও মজুদ আছে পাঁচ লাখ টন পেঁয়াজ। যা দিয়ে চলা যাবে কমপক্ষে আড়াই মাস।

অস্থির বাজারের নেপথ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আঙ্গুল তোলেন ব্যবসায়ীদের দিকেই। আমদানির জন্য নতুন দেশ খোঁজার সঙ্গে ঘোষণা দেওয়া হয় কঠোর তদারকির।

একদিন না যেতেই এবার পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে আড়তগুলোতে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭-৬০ টাকায়।

এরই প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। যদিও খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন আড়তদারদের ওপর, কিন্তু তাতে সন্তুষ্ট নন ক্রেতারা।

ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম আরো কমে আসবে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা