সংগৃহীত
বাণিজ্য

দাম কমেছে কাঁচামরিচের 

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার হিলিতে দেশি কাঁচামরিচের দাম কমেছে। ২ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ২০-২৫ টাকা। বর্তমানে কেজি প্রতি ২৫-২৮ টাকা দরে। দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে মোকামে কমেছে দাম বলছেন খুচার ব্যবসায়ীরা।

আরও পড়ুন: এলপিজির দাম কমলো

বুধবার (৩ এপ্রিল) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়। সাধারণ ক্রেতাদের মাঝে রমজান মাসে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা রফিকুল জানান, নিত্যপণ্য কেনার জন্য বাজারে আসলে ভয় লাগে। জিনিসপত্রের দামই বেশি। এর মধ্যেও পেঁয়াজ, ও কাঁচামরিচের দাম কমেছে। আলুর দাম অনেকটাই বেশি। ভারত থেকে আলু আসলেও দাম কমছে না। বর্তমানে কাঁচামরিচের কেজি ২৫-২৮ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। যার জন্য ২ কেজি কাঁচা মরিচ কিনলাম।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ আরও বলেন, কাঁচামরিচের সরবরাহ দেশের বিভিন্ন মোকামে বৃদ্ধি পেয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। জয়পুরহাট, বিরামপুর, পাঁচবিবি, বগুড়াসহ বিভিন্ন মোকাম থেকে আমরা কাঁচামরিচ ক্রয় করে থাকি। দাম কমাতে আগের থেকে অনেকটাই বিক্রি বৃদ্ধি পেয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা