সংগৃহীত ছবি
বাণিজ্য

কমেছে কাঁচামরিচের দাম

জেলা প্রতিনিধি: দিনাজপুরের হিলি বাজারে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে দেখা গেছে, একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। গত মঙ্গলবার ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ২০০ টাকা কেজি দরে। একদিন পর বুধবার সকাল থেকে তা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি হিসেবে। বাজারে দেশি ও ভারতীয় কাঁচামরিচ আমদানি বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে এসব কাঁচামরিচের দাম।

হিলি বাজারে সবজি কিনতে আসা ক্রেতা বলেন, ২ দিন আগেও আমি ২০০ টাকা কেজি হিসেবে কাঁচামরিচ কিনেছিলাম। এখন তা কিনলাম খুচরা ১৪০ টাকা কেজি হিসেবে। তবে যদি কাঁচামরিচের বাজার আরও কমলে আমরা অনেক উপকৃত হতাম।

আরও পড়ুন: কাল এলপিজির নতুন দাম ঘোষণা

কাঁচামরিচ ব্যবসায়ী বলেন, বর্তমান বাজারে কাঁচামরিচের দাম অনেকটা কমে গেছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাজারে দেশি কাঁচামরিচও বেশি আমদানি হচ্ছে। যার কারণে দাম কমে যাচ্ছে। আমরা ১৩০ টাকা কেজি পাইকারি কিনে তা ১৪০ টাকা কেজি বিক্রি করছি। আশা করছি দুই একদিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা