সংগৃহীত ছবি
টেকলাইফ

সেরা টিকটকার আয়মান-মুনজেরিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: টিকটক প্রথমবারের মত বাংলাদেশে উদযাপন করেছে 'ইয়ার অন টিকটক ২০২৩'। সম্প্রতি এক আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হয় দেশসেরা টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের।

আরও পড়ুন: লেনোভোর নতুন ল্যাপটপ বাজারে

অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল 'ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩' ক্যাটাগরি। এই বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন আয়মান সাদিক। সেরা ফ্যাশন ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন ‘@স্টাইল_হাট’, এবং সেরা বিউটি ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘@লাইফ ইস মেও’।

অপরদিকে, সেরা ফুড ক্রিয়েটর ছিলেন ‘@ফুডখোর’ এবং সেরা উদীয়মান ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘@কিক স্যানড সিক্স’।
‘বেস্ট #আমার_বাংলাদেশ_কনটেন্ট’ ক্যাটাগরিতে, ব্যতিক্রমী কনটেন্ট নির্মাণের জন্য পুরস্কার পেয়েছেন ‘@দ্য মাহিম মেইকস’।

আরও পড়ুন: জিপিতে রিচার্জে নতুন নিয়ম

শিক্ষামূলক কনটেন্ট বানানোর জন্য ‘@মুনজেরিন.শহীদ’ পুরস্কার পেয়েছেন #লার্ন অন টিকটক ক্রিয়েটর ক্যাটাগরিতে। সেরা স্পোর্টস ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘@নিয়ন_অন’, এবং বড় ধরনের কনটেন্ট তৈরিতে দক্ষ ‘@রবিন রাফান’ পুরস্কার জিতে নেন লং-ফর্ম কনটেন্ট ক্যাটাগরিতে। এছাড়া লোকেশন ট্যাগিং ফিচারটি দারুনভাবে ব্যবহার করার কারণে বেস্ট ইউজ অফ লোকেশন ট্যাগিংয়ের জন্য সেরা হয়েছেন ‘@ফুডিশ’।

আরও পড়ুন: প্রযুক্তিবিশ্বের আলোচিত ১০

এ বছর ১২-২৩ জানুয়ারি পর্যন্ত এই আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ চলে। যেখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট ৮টি ক্যাটাগরিতে ভোট নেয়া হয়। পুরস্কারের জন্য মনোনীতরা এতে প্রায় ১ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছিলেন।

বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং’ এবং ‘বেস্ট #আমার বাংলাদেশ কনটেন্ট’ এই ২টি ক্যাটাগরির ফলাফল নির্ধারণ করেন বিচারকরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা