সংগৃহীত ছবি
টেকলাইফ

আঙুলের রিং আনছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বছরের প্রথম ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে নতুন গ্যালাক্সি এআই প্রযুক্তি এবং গ্যালাক্সি এস২৪ স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছে স্যামসাং।

আরও পড়ুন: অনিবন্ধিত সব ফোন বন্ধের নির্দেশ

১৭ জানুয়ারি( বুধবার) আয়োজিত ইভেন্টটির শেষ পর্যায়ে একটি নতুন স্মার্ট রিং টিজ করে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

স্যামসাং বলেছেন, এর নাম রাখা হয়েছে ‘গ্যালাক্সি রিং’। যদিও ফার্স্ট লুক ছাড়া ডিভাইসটি ফিচার, দাম, বা লঞ্চের টাইমলাইন সম্পর্কিত কোনো তথ্য জানায়নি স্যামসাং। তা সত্ত্বেও গ্যালাক্সি রিংয়ের বিশেষত্ব এবং কবে বাজারে আসতে পারে তার সম্ভাব্য সময় সম্পর্কে কিছু তথ্য খুঁজে পাওয়া গেছে।

আরও পড়ুন: ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী করার উপায়

স্যামসাং রিসার্চের ক্লিনিক্যাল রিসার্চ সায়েন্টিস্ট ড. ম্যাথিউ উইগিন্স গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি রিংয়ের ঘোষণা করেছেন। টেক জায়ান্টটি জানান, তাদের আপকামিং ডিভাইস হবে একটি ‘কাটিং এজ, শক্তিশালী, অ্যাক্সেসেবল হেলথ এবং ওয়েলনেস’ ডিভাইস, যা ভবিষ্যতে লঞ্চ হওয়া স্বাস্থ্য-কেন্দ্রিক ডিভাইস সম্পর্কিত ভাবনা সম্পূর্ণরূপে পরিবর্তন করবে।

ডিজাইন অনুযায়ী, আপকামিং স্যামসাং গ্যালাক্সি রিং সম্ভবত ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের সাথে আসবে। এতে ব্যবহৃত প্রযুক্তি বা ফিচার এখনো সামনে আসেনি। মনে করা হচ্ছে যে, লঞ্চ-পরবর্তী সময়ে ডিভাইসটি আউরা এবং ইভির মতো স্মার্ট রিংগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সম্ভাব্য লঞ্চের সময়ের কথা জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি রিং চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকেড ইভেন্টে আত্মপ্রকাশ করতে পারে। স্যামসাং নিজেদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৬’ ও ‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৬’র ঘোষণা এই একই ইভেন্টেই করবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা