সংগৃহীত ছবি
টেকলাইফ

ইউটিউবে ভিউ বাড়ানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। যেখানে বিনোদনের খোরাক মেটাতে পারেন খুব সহজেই। সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

আরও পড়ুন : গুগলের ৩ জিনিসের ম্যাজিক

ইউটিউবে গত পাঁচ-ছ’বছরে ভ্লগিং বা ভিডিও কনটেন্ট শেয়ার করে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকে। আর তাদের দেখেই সবাই ভিডিও কনটেন্ট তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে। অনেকেই চাকরি ছেড়ে পুরোপুরি সময় দিচ্ছেন ইউটিউবে।

৫০০০-এর বেশি মানুষ যদি কোনো ইউটিউব চ্যানেল ফলো করেন তাহলে আয় হবে অনেক। কিন্তু অনেকের চ্যানেল পুরোনো হলেও সাবস্ক্রাইবার বাড়ছে না। ফলে আয়ও হচ্ছে না। এমন যদি আপনার সঙ্গেও হয় তাহলে কয়েকটি উপায় জেনে নিন। জেনে নেওয়া যাক কীভাবে ফলোয়ার বাড়বে-

আরও পড়ুন : নোকিয়া ফিচার হোয়াটসঅ্যাপ, ইউটিউবে

কোন বিষয়ে কনটেন্ট তৈরি করতে চান, সেটা প্রথমেই ভেবে নিতে হবে। তারপর ভাবতে হবে, কাদের জন্য এই কনটেন্ট তৈরি করা হচ্ছে ।

অন্যের থেকে আলাদা হওয়াই মূলমন্ত্র, উচ্চ মানের এবং বিনোদনমূলক ভিডিও তৈরি করা দরকার। ভিন্ন কিছু করার চেষ্টা করুন।

আরও পড়ুন : ইন্সটাগ্রামে ব্লু ভেরিফায়েড করার উপায়

নিয়মিত ভিডিও আপলোড করুন। যাতে দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করে রাখা যায়।

নজরকাড়া চ্যানেল ব্যানার তৈরি করুন। আকর্ষণীয় লোগো ডিজাইন করা দরকার। ভিডিও প্লে-লিস্ট তৈরি করলে আরও ভালভাবে দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুন : ফোনে ভাইরাস আটকানোর উপায়

টাইটল, ডেসক্রিপশন, এবং ট্যাগ অপ্টিমাইজেশান-আকর্ষণীয় শিরোনাম, প্রাসঙ্গিক কীওয়ার্ড, বিশদ বিবরণ এবং যাতে সহজে খুঁজে পাওয়া যায়, সেজন্য উপযুক্ত ট্যাগ অপ্টিমাইজ করতে হবে ভিডিও কনটেন্টে।

কমেন্টে প্রত্যুত্তর দিতে ভুলে গেলে চলবে না। ইনপুট চাইতে হবে। ইউটিউবের অ্যালগরিদমকে বুঝতে দিতে হবে এই কনটেন্ট মূল্যবান।

আরও পড়ুন : হাইলাইটস নোটিফিকেশন বন্ধ করুন

ফলোয়ার বাড়ানোর একটি ভালো কৌশল হচ্ছে ইউটিউবের ভিডিও ক্লিপ, বিহাইন্ড-দ্য-সিন ভিডিও শেয়ার করতে হবে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও।

অডিয়েন্স ট্যাপ করতে এবং নতুন দর্শকদের সঙ্গে নিজের পরিচয় করে নিতে অন্য ইউটিউবারদের সঙ্গে কাজ করা প্রয়োজন।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা