স্মার্টফোন কিনতে ঋণ দেবে রবি
টেকলাইফ

স্মার্টফোন কিনতে ঋণ দেবে রবি

নিজস্ব প্রতিবেদক:

ব্যবহারকারীদের স্মার্টফোন কেনায় সহায়তা করতে ‘ফোন লোন’ নামে স্মার্টফোন ফিন্যান্সিং ক্যাম্পেইন চালু করেছে মোবাইলফোন অপারেটর রবি। ক্যাম্পেইনের আওতায় ব্লকচেইন ও বিগ ডেটা অ্যানালাইটিক্স প্রযুক্তির মাধ্যমে অলটারনেটিভ ক্রেডিট স্কোরিং (এসিএস) সলিউশন ব্যবহার করে স্মার্টফোন কিনতে জামানতমুক্ত ঋণ প্রয়োজন— এমন ব্যবহারকারীদের খুঁজে বের করছে অপারেটরটি।

সোমবার (১৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফোন লোন’ ক্যাম্পেইনটির মাধ্যমে উপযুক্ত রবি ও এয়ারটেল গ্রাহকদের সুবিধা মতো ইএমআইসহ ফোন লোন দেওয়া হচ্ছে। তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে রেড আইটি ইন্টারন্যাশনাল লিমিটেডের সহায়তায় গ্রাহকদের টেলকো ডাটা ব্যবহারের মাধ্যমে ক্রেডিট কার্ড নেই— এমন গ্রাহকদের শনাক্ত করছে একটি ক্রেডিট স্কোরিং কোম্পানি। একটি মানসম্পন্ন স্মার্টফোন কিনতে যে অর্থ প্রয়োজন গ্রামের স্বল্প আয়ের মানুষের পক্ষে একবারে তা জোগাড় করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। আবার ক্রেডিড কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থেকেও তারা বঞ্চিত।

হ্যান্ডসেট কিনতে ঋণ পেতে পারেন এমন সম্ভাব্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর ওই গ্রাহকরা ফোন লোন অ্যাপ বা রবি ওয়েবসাইটের মাধ্যমে তাদের উপযুক্ততা যাচাই করতে পারবেন। এরপর রবির ওয়াক-ইন-সেন্টার (ডব্লিউআইসি), আর স্টোর, ফোন লোন অ্যাপ ও ওয়েবসাইট থেকে এককালীন ডাউন পেমেন্টেরর মাধ্যমে তাদের পছন্দের হ্যান্ডসেটটি কিনতে পারবেন যোগ্য গ্রাহকরা। অবশিষ্ট টাকা গ্রাহকদের সুবিধা অনুসারে ছয় থেকে ১২ মাসের সমান মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা