চন্দ্রযানের শৌচালয়ের নকশা বানালেন ভারতীয় যুবক
টেকলাইফ

চন্দ্রযানের শৌচালয়ের নকশা বানালেন ভারতীয় যুবক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অন্য বেশ কয়েকজনের মতো তার নামও রওনা দিয়েছে মঙ্গল অভিমুখে। সশরীরে যেতে পারেন না পারেন, ওই গ্রহে জমিও কিনে ফেলেছেন তিনি। এবার চন্দ্রযানের শৌচালয়ের সম্ভাব্য নকশা বানালেন ভারতীয় যুবক শৌনক দাস। ‘লুনার লু চ্যালেঞ্জ’-এ সেই নকশা যদি গৃহীত হয়, তাহলে নাসার ওয়েবসাইটে তার নাম তো উঠবেই। সেই সঙ্গেই পাওয়া যাবে ভারতীয় মুদ্রায় ২৮ লাখ রুপি।

নকশা গৃহীত হবে কি না, বলবে ভবিষ্যৎই। কেননা এ এক বিশ্বজোড়া প্রতিযোগিতা। চন্দ্রযানে শৌচালয়! বিষয়টি বিষম চিন্তারও। ২০২৪ সালে চন্দ্রযানে চাঁদে মানুষ পাঠানোই নাসার লক্ষ্য। এবং পরের ধাপেই মঙ্গল। এসব ক্ষেত্রে যানের ওজন যতো কম হয়, ততোই ভালো। বিজ্ঞানী-গবেষকেরা তো আছেনই। সারা বিশ্বের উর্বর মস্তিষ্কের যেসব মানুষ রয়েছেন, তাদের কাছ থেকেও নকশা চেয়ে পাঠিয়েছে নাসা।

কেমন হবে সেই শৌচালয়?

বিশ্ব জুড়ে কয়েক কোটি মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চন্দ্রযানের শৌচালয়ের নকশা বানিয়ে চলেছেন। চাঁদেও নিজে যেতে পারেন না পারেন, শৌনক চান, তার তৈরি নকশায় গড়া শৌচালয় ঠাঁই পাক চন্দ্রযানে। নকশা পাঠিয়েছেন ঠিকই।

কিন্তু নকশা করে দেবো বললেই তো হয় না! এই বিষয়ে বেশ কয়েকটি শর্ত দিয়েছে নাসা। জানিয়েছে, নকশা তৈরির সময় বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন,

১) চন্দ্রযানে মাধ্যাকর্ষণ শক্তি থাকবে না। ফলে পা মাটিতে অর্থাৎ সেই যানের মেঝেতে না-ও পড়তে পারে।

২) এই ধরনের অভিযানে বায়ুর যে চাপ থাকে, তাতে নিম্নচাপের আধিক্য দেখা যায়। সেজন্য ঘন ঘন শৌচালয়ে যেতে হতে পারে। তা মাথায় রাখতে হবে। তাছাড়া থাকবেন নারী চন্দ্রাভিযাত্রীরাও। শৌচালয়ের নকশা বানাতে হবে তাদের ঋতুকালের বিষয়টি মাথায় রেখেই। অভিযানে ঘন ঘন বমি হতে পারে। ভাবতে হবে সেটাও।

‘শৌচালয়ের বর্জ্য কী ভাবে ব্যবহার করা হবে, সবচেয়ে বড় সমস্যা সেটাই। বেশি বর্জ্য জমতে দিলে মুশকিল। আকাশে তো সেগুলো ফেলা যাবে না’- বলছেন শৌনক।

বেসরকারি সংস্থায় কর্মরত শৌনক মঙ্গলে এক একর জমিও কিনেছেন। ‘নাসাই একটি সংস্থাকে দিয়ে বিক্রি করছিল। দেখলাম, সস্তায় পাচ্ছি। এক একর জমির দাম মাত্র ত্রিশ ডলারে! কিনে নিলাম’- বললেন শৌনক।

জমির দলিল, মঙ্গলের ঠিক কোথায় তার জমি, অক্ষাংশ-দ্রাঘিমাংশ মেপে সেই জায়গাটাও নির্দিষ্ট করে তার কাছে পাঠিয়ে দিয়েছে নাসা।

শৌনক বলেন, ‘নিজে তো যেতে পারবো না। তবু বলতে পারবো, মঙ্গলে এক একর জমি আছে আমার।’

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা