টেকলাইফ
স্যামসাংয়ের এ৫০ সিরিজের নতুন ফোন

গ্যালাক্সি এ৫৩ ফাইভজি এখন দেশের বাজারে!

সান নিউজ ডেস্ক: স্যামসাং বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে তাদের বহুল প্রতিক্ষীত গ্যালাক্সি এ৫৩ ফাইভজি হ্যান্ডসেট। হাইপার ফাস্ট ফাইভজি ও বিভিন্ন আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ এ৫০ সিরিজের নতুন এ ফোনটি মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্যাটাগরিতে এক বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

যেসব ক্রেতারা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফিচারসমৃদ্ধ ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটি নিশ্চিতভাবে পছন্দের শীর্ষে থাকবে। কারণ, ডিভাইসটিতে রয়েছে নতুন ও দ্রতগতির ৫এনএম এক্সিনোস ১২৮০ অক্টাকোর প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি (সাথে এআই ম্যানেজড পাওয়ার কনজাম্পশন সুবিধা) ও অন্যান্য অসাধারণ সব ফিচার। স্টাইলিশ ও উন্নত পারফরমেন্সের গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটির বিশেষত্ব যেন সেটটি একবার হাতে নিলেই বোঝা যায়।

নজরকাড়া লুক-এন-ফিলের স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটিতে ৬.৫ ইঞ্চি এফএইচডি+সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে রয়েছে। হ্যান্ডসেটটির ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতা হয়ে উঠবে আরো উপভোগ্য। পাশাপাশি, ডিভাইসটিতে কোয়াড ক্যামেরা সেট-আপ রয়েছে, যার মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে।

ডিজিটাল ডাটা শেয়ারিংয়ের এ যুগে স্মার্টফোন ব্যবহারকারীরা পর্যাপ্ত স্টোরেজ স্পেস সম্পন্ন ফোন কেনার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন। ক্রেতাদের কথা বিবেচনা করে স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা দিচ্ছে, যা চাইলে ১ টেরাবাইট পর্যন্তও বাডিয়ে নেওয়া যাবে। এক কথায় ‘অসাম’ এই ডিভাইসটিতে শক্তিশালী ৮জিবি এলপিডিডিআরফোরএক্স র‍্যাম, ২৫ ওয়াট চার্জিং সুবিধা ও আইপি৬৭-রেটেড পানি প্রতিরোধী ও গরিলা গ্লাস ৫ এর মতো টেকসই ফিচারও যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘দ্রুত ইন্টারনেট কানেক্টিভিটির এ যুগে বিশ্ব দূর্দান্ত গতিতে এগিয়ে চলছে; আর তাই ডিজিটাল ইনক্লুসনের মাধ্যমে এ গতির সাথে তাল মেলাতে আমাদেরকেও প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ সংখ্যক ক্রেতাদের মাঝে সাশ্রয়ী মূল্যে ফাইভজি ডিভাইস নিয়ে আসার বিষয়টিকে নিশ্চিত করতে আমরা এ৫৩ ফাইভজি হ্যান্ডসেটটি বাজারে এনেছি। প্রতিটি ফিচারের ক্ষেত্রেই এগিয়ে থাকা এ ডিভাইসটি আমাদের “এ” সিরিজের ফোনগুলোর মধ্যে সেরা হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস।’

দেশজুড়ে স্যামসাংয়ের সকল অফিশিয়াল আউটলেটে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটি ব্ল্যাক, ব্লু ও পিচ – এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩, ৯৯৯ টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা