টেকলাইফ

হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিস নিয়ে এলো স্যামসাং

সান নিউজ ডেস্ক: গ্রাহকসেবা উন্নত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপ চ্যাট নামে নতুন একটি সার্ভিস চ্যানেল চালু করছে স্যামসাং। ক্রেতারা এখন সরাসরি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বছরের ৩৬৫ দিনই স্যামসাং -এর বিশেষজ্ঞ সার্ভিস এজেন্টদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সার্ভিস নিতে পারবেন।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

ক্রেতাদের প্রাসঙ্গিক কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো তথ্য জানার প্রয়োজন হলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে (০৮০০০৩০০৩০০) চ্যাট করতে পারবেন। আগামীকাল (২২ মার্চ) থেকে এ ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম যাত্রা শুরু করবে।

স্যামসাং ক্রেতাদের সার্ভিস বিবেচনায় নিয়ে এ হোয়াটসঅ্যাপ চ্যাট সেবা চালু করা হবে। ক্রেতারা এক্ষেত্রে চ্যাটের মাধ্যমে তাৎক্ষণিক, কার্যকরী ও নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ক্রেতাদের সেবায় স্যামসাং - এর ২৪/৭ কল সেন্টার, দেশজুড়ে ইন-হোম সার্ভিস, ই-মেইলে সেবা পাবার সুবিধা এবং দেশজুড়ে ৪০টিরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গান শুনাতে চান জববার

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, “আমরা এখন দ্রুত ও তাৎক্ষণিক যোগাযোগের যুগে বাস করছি।”

তিনি আরও বলেন, “অনেক ক্রেতা, বিশেষ করে তরুণ প্রজন্মের ক্রেতারা সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে আসাকে ঝামেলা মনে করেন। তাই, ক্রেতাদের ব্যস্ত সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা হোয়াটসঅ্যাপ সাপোর্ট চ্যানেল উন্মোচন করার সিদ্ধান্ত নেই, যাতে আমাদের ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সময়ে সেবা নিতে পারেন।”

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা