ছবি: সংগৃহীত
টেকলাইফ

দেশে তৈরি ২ মডেলের ফোন নিয়ে এলো নকিয়া

প্রযুক্তি ডেস্ক: দেশের কারখানায় তৈরি দুটি মডেলের মোবাইল ফোন নিয়ে এলো নকিয়া। নকিয়ার জি সিরিজের দুটি মডেল জি-১০ ও জি-২০ বাজারে এলো বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাজ্যভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ বাংলাদেশ সম্মিলিতভাবে ভাইব্রেন্ট সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেড নামে নকিয়ার কারখানা স্থাপন করেছে।

এইচএমডি গ্লোবাল’র জেনারেল ম্যানেজার রাভি কুনওয়ার বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন ও সেখানে সংযোজিত হ্যান্ডসেট’র উন্মোচন আমাদের যাত্রার একটি মাইলফলক।

নকিয়া জি-১০ –এর দাম ১৩ হাজার ৪৯৯ এবং জি-২০-এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নকিয়ার কারখানা গড়ে তোলা হয়েছে। শুরুতে কারখানায় প্রতিদিন ৩০০ ফোন সংযোজন করা হচ্ছে। নিজস্ব পরীক্ষাগারসহ কারখানাটির প্রয়োজনীয় সব অবকাঠামোতে স্বয়ংসম্পূর্ণ এবং কারখানাটিতে প্রায় ২০০ জন কর্মী রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা